সংগৃহীত
রাজনীতি

আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব

ঝালকাঠি প্রতিনিধি: ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। সারের জন্য আন্দোলরত কৃষকদের বিএনপি গুলি করে মেরেছে। আর আওয়ামী লীগ সরকার কৃষকদের ফ্রী কৃষি উপকরণ দিচ্ছে।

সোমবার (৬ নভেম্বর) বেলা ১১ টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমু বলেন, বিএনপির সময় সার আনতে গিয়ে গুলি খেয়ে কৃষকদের মরতে হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে কৃষক বাচাঁতে বিনামূল্যে সার দেওয়া হচ্ছে। কৃষি খাতে সর্বোচ্চ ভর্তুকি দেওয়া হচ্ছে। এজন্যই আমরা খেয়ে-পরে বেচেঁ আছি।

এদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে উন্নয়ন হয়। অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে পুনরায় তাদের ক্ষমতায় আনতে হবে।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো: শাহ আলম, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল ইসলাম এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদ প্রমুখ।

কৃষি বিভাগ জানায়, সদর উপজেলার ৩৯৪৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হবে। আজ উদ্বোধনী অনুষ্ঠানে ১০০০ কৃষককে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ঘনিষ্ঠ দৃশ্যের সমালোচনার স্পষ্ট জবাব কিয়ারার

ভারতের দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন...

বর্ষায় রোগ প্রতিরোধে ৫ ফল

প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে বর্ষা খাদ্যবাহিত রোগ এবং ঋতুজনিত সংক্রমণের জন্...

মার্কিন এফ-৩৫ বিধ্বস্ত, পাইলট অক্ষত

মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় একটি এফ-৩৫ যুদ...

'আন্ধার'-এ ফিরছেন তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা

বাংলাদেশের চলচ্চিত্রে ভৌতিক ঘরানার সিনেমায় নতুন মাত্রা যোগ করতে আসছে নির্মাতা...

রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানোর আহ্বান সার্জিও গরের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা