জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে, ঈদে অপ্রত্যাশিত কিছু ঘটবে না: স্বরাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্ক থাকবে। আশা করছি, এবারের ঈদে অপ্রত্যাশিত কিছু ঘটবে না।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই। তারা সব কাজের জন্য সতর্ক থাকবে। ঈদের ছুটিতে বিপুলসংখ্যক মানুষ ঢাকা থেকে গ্রামে যাবে। তাদের যাত্রাটা আনন্দদায়ক করার জন্য আমরা চেষ্টা করছি। এক্ষেত্রে পরিবহন খাতে যারা সম্পৃক্ত রয়েছেন; তাদের সহযোগিতা নিয়ে আগাচ্ছি। আশা করছি, ঈদে অপ্রত্যাশিত কিছু ঘটবে না। আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবে। আশা করছি, আল্লাহ আমাদের রহমতের চাদরে আগলে রাখবেন।’

নাসিমুল গনি বলেন, পুলিশের ২৪ ঘণ্টার চাকরি। ১৯৬১ সালে থানা শুরু হয়েছে, কিন্তু কখনো তাদের কাজ আর থামেনি। ২৪-এর আগে আর কখনো থানা বন্ধ হয়নি।

তিনি বলেন, ‘মহাসড়কের নিরাপত্তার অতিরিক্ত ভিজিলেন্স নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ খুব সচল রয়েছে। যাত্রীরা নিজেরাই দেখতে পারবে। আমাদের বাহিনী আগে সচল ছিল না। আলহামদুলিল্লাহ আমাদের পুলিশ বাহিনী এখন সচল হয়েছে। তারা চেষ্টা করছে; এ চেষ্টা অব্যাহত থাকবে। পারফরম্যান্স নিয়ে কথা থাকতে পারে; তবে তারা চেষ্টা করছে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা