ছবি: সংগৃহীত
বিনোদন

অ্যানিমেটেড সিনেমায় সবচেয়ে বেশি আয়ের রেকর্ড করলো ‘জুট্রোপলিস ২’

আমার বাঙলা ডেস্ক

হলিউডে অ্যানিমেটেড সিনেমা জগতে সবচেয়ে বেশি আয় করে রেকর্ড করলো ‘জুট্রোপলিস ২’। বিশ্বজুড়ে বক্স অফিসে এটি আয় করেছে ১৭০ কোটি ডলার (১৩০ কোটি পাউন্ড)।

অনেক দেশে সিনেমাটি ‘জুটোপিয়া ২’ নামে পরিচিত। এটি ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ইনসাইড আউট ২’-এর রেকর্ড ভেঙে দিয়েছে। আগের রেকর্ডধারী ওই সিনেমাটি আয় করেছিল ১৬৯ কোটি ডলার।

বিশ্ব বক্স অফিসের ইতিহাসে সব ধরনের সিনেমার তালিকায় ‘জুট্রোপলিস ২’ এখন নবম সফল সিনেমা। এর আগে রয়েছে ‘অ্যাভাটার’, ‘টাইটানিক’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এবং ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেনস’-এর মতো ব্লকবাস্টার সব ছবি।

তবে ‘জুট্রোপলিস ২’ হলিউডে রেকর্ড গড়লেও বিশ্বের সর্বোচ্চ আয় করা অ্যানিমেটেড সিনেমা কিন্তু এটি নয়। সেই মুকুট এখনো চীনের ‘নে ঝা ২’-এর দখলে। গত বছর মুক্তি পাওয়া ওই সিনেমাটি আয় করেছিল ২২০ কোটি ডলার (১৬৫ কোটি পাউন্ড)।

‘নে ঝা ২’ নামে গত বছর মুক্তি পাওয়া সিনেমাটি আয় করেছিল ২২০ কোটি ডলার (১৬৫ কোটি পাউন্ড)।
২০১৬ সালের হিট সিনেমা ‘জুট্রোপলিস’-এর সিক্যুয়েল হলো এই ‘জুট্রোপলিস ২।

গত নভেম্বরে মুক্তি পাওয়া এই সিনেমার বাজেট ছিল আনুমানিক ১৫ কোটি ডলার (১১ কোটি ২০ লাখ পাউন্ড)।

সিনেমার গল্পে দেখা যায়, খরগোশ পুলিশ অফিসার জুডি হপস (কণ্ঠ দিয়েছেন জিনিফার গুডউইন) এবং তার সঙ্গী ধূর্ত শিয়াল নিক ওয়াইল্ড (জেসন বেটম্যান) আবার এক হয়েছে। এবার তাদের মিশন হলো গ্যারি ডি'স্নেক (কি হুই কুয়ান) নামের এক রহস্যময় সরীসৃপকে খুঁজে বের করা।

ডিজনি এন্টারটেইনমেন্টের কো-চেয়ারম্যান অ্যালান বার্গম্যান এক বিবৃতিতে বলেছেন, ‘এই মাইলফলকটি সবার আগে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সেই ভক্তদের, যাদের উৎসাহ এটি সম্ভব করেছে।’

তিনি আরও বলেন, 'আমরা আমাদের নির্মাতাদের নিয়ে ভীষণ গর্বিত। জুটোপিয়া ২ একটি অসাধারণ অর্জন। যারা সিনেমাটিকে জীবন্ত করে তুলেছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।'

যুক্তরাষ্ট্রে ‘থ্যাঙ্কসগিভিং’ উপলক্ষে মুক্তির সময়ই সিনেমাটি অ্যানিমেটেড ছবির ইতিহাসে সবচেয়ে বড় ওপেনিং উইকেন্ডের রেকর্ড গড়েছিল। এ ছাড়া হলিউডের অ্যানিমেটেড সিনেমা হিসেবে এটিই সবচেয়ে দ্রুত বিশ্বজুড়ে ১০০ কোটি ডলার (৭৫ কোটি পাউন্ড) আয়ের মাইলফলক স্পর্শ করেছে।

ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা ‘নে ঝা ২’ অবশ্য এখনো বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছে। এর ২২০ কোটি ডলার আয়ের বড় অংশই এসেছে চীন থেকে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

তন্বী চেহারার রহস্য বললেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পিরোজপুর এতিমখানায় সরকারি অর্থ নিয়ে বিতর্ক

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

বিদ্যা নন, ‘কাহানি থ্রি’তে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা