সংগৃহিত
লাইফস্টাইল

অধিক সময় রোদে থাকলে ক্যানসারের ঝুঁকি বাড়ে

লাইফস্টাইল ডেস্ক: তীব্র গরমে কাবু ছোট থেকে বড় সবাই। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বয়স্কদের ক্ষেত্রে অসুস্থ হওয়ার ঝুঁকি আরও বেশি। বিশেষ করে জরুরি কাজ ছাড়া অনেকেই সে অর্থে বাইরে বের হচ্ছেন না। তবে কাজের প্রয়োজনে বের হতেই হয় বড় অংশের মানুষকে।

এদিকে সূর্যের প্রখর রোদে সবারই জ্বালাপোড়া করছে গা-হাত-পা। এর থেকে মিলছে না নিস্তার। এই তীব্র গরমে অনেকে হিট স্ট্রোকের শিকারও হচ্ছেন।

বেশিরভাগ মানুষই পানিশূন্যতার শিকার হচ্ছেন। ফলে সবাই কমবেশি চিন্তিত। এসবের পাশাপাশি সূর্যের এই প্রখর রোদ শরীরের আরও অন্যান্য ক্ষতিও করতে পারে।

জানলে অবাক হবেন, সূর্যের আলোর কারণে ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ছে। এই ক্যানসারকে মেলানোমা ক্যানসার বলা হয়। শরীরের যেসব অংশ প্রচণ্ড সূর্যালোকের সংস্পর্শে আসে সেখানে এই ক্যানসার বেশি হয়।

ক্যানসার বিশেষজ্ঞদের মতে, কড়া রোদ থেকে নিজেকে রক্ষা করা উচিত। নিজেকে যতটা সম্ভব হাইড্রেট রাখুন। বেলা ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে রোদে বের না হওয়ার চেষ্টা করার কথাও বলা হয়েছে।

শরীরে প্রখর রোদ পড়া এড়াতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত, সকাল ৭টা থেকে ৯টার মধ্যেই বের হতে। এই সময়ে ভিটামিন ডি পাওয়া যায় ও এর পরে সূর্যের আলো শরীরের জন্য খুবই ক্ষতিকর। কড়া রোদে বাইরে যাবেন না, বাইরে গেলেও নিজেকে ঢেকে রাখুন।

সূর্য থেকে নির্গত অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এছাড়াও, যাদের পারিবারিক ইতিহাস ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তাদের ত্বকে ক্যানসার হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

তবে অন্যান্য দেশের তুলনায় ভারতে ত্বক ক্যানসারের ঝুঁকি কম। শ্বেতাঙ্গদের ত্বকে ক্যানসারের ঝুঁকি বেশি। বিশেষ করে ঘাড় ও হাতে ক্যানসারের ঝুঁকি বেশি।

ত্বক ক্যানসারের লক্ষণসমূহ:

১) যদি শরীরে আঁচিল দেখা যায় তবে তা ত্বকে ক্যানসারের লক্ষণ হতে পারে।

২) ত্বকে সাদা দাগ

৩) ত্বকে চুলকানি ও ক্ষত

৪) ঘাড়ে লাল দাগ

৫) এছাড়া ত্বকে যদি বিশেষ কিছু পরিবর্তন দেখা যায়, তাহলে তা ক্যানসারের লক্ষণ হতে পারে।

সূত্র: এবিপি নিউজ

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা