সংগৃহিত
রাজনীতি

অগণতান্ত্রিক রাজনীতির স্রষ্টা বিএনপি-জামায়াত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক রাজনীতির স্রষ্টা বিএনপি জামায়াতে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, তারা সবসময় বিরাজনীতিকরণের পক্ষে কাজ করে। এরা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করে মানুষকে বিপথগামী করতে চায়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত শাহবাগ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ভাষা শহীদ স্মরণে আলোচনা ও শীতার্তদের শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ বিএনপি-জামায়াত মানুষকে হত্যা করে গণতন্ত্রের নামাবলী পড়ে। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। এরা সব সময় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। দেশের মানুষের মুক্তির পক্ষে এরা কখনো কাজ করতে পারেনি। উল্টো মানুষের দুঃখ বৃদ্ধির মাধ্যমে এরা রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছে। এরা রাজনৈতিক দুর্বৃত্ত।

তিনি আরও বলেন, আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি। দেশের মানুষের কষ্ট, দুঃখ লাঘব করার জন্যই আওয়ামী লীগের রাজনীতি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ যাতে কষ্ট না পায়, যাতে তারা ভালোভাবে জীবন যাপন করতে পারে এটাই আমাদের একমাত্র লক্ষ্য। আওয়ামী লীগ মানুষের পাশে সব সময় থাকে। আওয়ামী লীগের নেতাকর্মীরা শুধু বক্তৃতার ভাষায় নয়, মানুষের দুর্দিনেও মানুষের জন্য কাজ করে।

নাছিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্র্য দূর করতে সক্ষম হয়েছি। এখন আমাদের আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সকলকেই এগিয়ে আসতে হবে। যাদের হাত থেকে পুলিশ, শিক্ষক, ছাত্র, পুরোহিত, মসজিদের ইমাম কেউ রক্ষা পায়নি তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। সকলকে একত্রিত হয়ে এদের প্রতিহত করতে হবে।

শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জে এম আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল চৌধুরী, দীলিপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা