খেলা

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঁপিয়ে দেবো: শান্ত

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ২০২ রানে অলআউট হয়ে ৩৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ হেরে বসে নাজমুল হোসেন শান্তর দল। তবে এই পরাজয় নিয়ে খুব বেশি ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক। বরং তিনি আত্মবিশ্বাসী, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দাপট দেখাবে।

শান্ত গত রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি গায়ে ব্যাট হাতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি বাঘ ও ক্রিকেটের ইমোজি দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের বাঘেরা গর্জন করতে প্রস্তুত, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঁপিয়ে দেব। তৈরি হও বিশ্ব, একটা ঝড় আসছে!’

শান্তর এই বার্তার সঙ্গে সুর মিলিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ দলকে নিয়ে পোস্ট করেছে। যেখানে শান্ত, জাকের আলী অনিক, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের ছবি দিয়ে লিখেছে, ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গর্জন করতে প্রস্তুত।’

প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৬০ রান তুললেও পরবর্তী সময়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৮.২ ওভারে ২০২ রানে অলআউট হয় তারা। জবাবে পাকিস্তান ৩৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান তুলে সহজ জয় নিশ্চিত করে।

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু হবে ২০ ফেব্রুয়ারি, ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে দলটি। রাওয়ালপিন্ডিতে হবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি। শান্তর আত্মবিশ্বাসী বার্তা কতটা বাস্তবে রূপ নেয়, সেটাই এখন দেখার অপেক্ষা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা