সংগৃহীত
খেলা
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

আর্জেন্টিনা পারল না, শিরোপা জিতল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ প্রায় শেষ; মাত্র কয়েক মিনিট বাকি। প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা পিছিয়ে ৩-২ গোলে। এর মধ্যেই গ্যালারির ছোট একটি অংশে শুরু হয়ে গেল হলুদ জার্সি পরা একদল খেলোয়াড়ের উল্লাস আর উদ্যাপন। আর্জেন্টিনা ম্যাচের শেষ বাঁশি বাজার পর যা পরিণত হয় শিরোপাজয়ের উচ্ছ্বাসে।

আর্জেন্টিনাকে পেছনে ফেলে আবারো দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ব্রাজিল। এ নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে ১৩তমবার দক্ষিণ আমেরিকা মহাদেশের বয়সভিত্তিক টুর্নামেন্টটির ট্রফি জিতল সেলেসাওরা। অথচ এবারের আসরে ব্রাজিলের শুরু ছিল মর্মান্তিক।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছ থেকে ৬ গোল খেয়ে শুরু করেছিল ব্রাজিল। সেই ম্যাচে ব্রাজিলের দুর্দশা দেখে সম্ভাব্য শিরোপাজয়ী দলের তালিকা থেকে অনেকেই কেটে দিয়েছিল তাদের নাম। বিপরীতে আর্জেন্টিনাকে অনেকেই তখন সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখা শুরু করেছিলেন। কিন্তু উত্থান-পতনের নাটকীয়তায় সেই আর্জেন্টিনাকে হতাশায় ডুবিয়ে শিরোপা জিতেছে ব্রাজিলই।

চূড়ান্ত পর্বে প্রথম ৪ ম্যাচ শেষে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট ছিল ১০ করে। ফলে শেষ ম্যাচ দিয়েই শিরোপা নির্ধারণের অপেক্ষায় ছিল দুই দল।

ভেনেজুয়েলার জোসে অ্যান্তনিও স্টেডিয়ামে রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে প্রথমে ব্রাজিল মুখোমুখি হয় চিলির। ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত ব্রাজিল অবশ্য বেশ চাপেই ছিল। তবে শেষ ১৭ মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। ৭৩ থেকে ৮৮ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচ জিতে নেয় ৩-০ ব্যবধানে।

ব্রাজিলের হয়ে গোল করেন ডেভিড ওয়াশিংটন, পেদ্রো এবং রিকার্ডো ম্যাথিয়াস। এই জয়ের ফলে আর্জেন্টিনার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার পাশাপাশি (+৪) গোলেও এগিয়ে থাকে ব্রাজিল।

ব্রাজিল-চিলি ম্যাচের পর কিছুক্ষণ পর একই মাঠে খেলতে নামে আর্জেন্টিনা-প্যারাগুয়ে। শিরোপা জিততে এই ম্যাচে জয় তো দরকার ছিলই, অন্তত ৪ গোলের ব্যবধানও নিশ্চিত করতে হতো আর্জেন্টিনার। কিন্তু এমন কঠিন সমীকরণে কারণে ম্যাচের শুরুতেই যেন মানসিক চাপে পড়ে যায় দলটি। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে পিছিয়ে থেকে। এই অবস্থায় আর্জেন্টিনার শিরোপা জেতার আশা একরকম শেষই হয়ে যায়। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে গেছে আর্জেন্টিনা। ফলে গোল ব্যবধানে নয়, ৩ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা জিতেছে ব্রাজিল।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা