খেলা

সৌদি লিগ প্রধানের সঙ্গে সাক্ষাৎ, প্রস্তাব বিবেচনা করছেন ভিনি

ক্রীড়া ডেস্ক

সৌদি প্রো লিগের পক্ষ থেকে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে প্রস্তাব দিয়ে আসছে। ওই প্রস্তাব পূর্বে নাকোচ করেছেন ভিনি। তবে সম্প্রতি রিয়াল মাদ্রিদের চুক্তি নবায়নের প্রস্তাব প্রত্যাখ্যান করেন রিয়ালের নাম্বার সেভেন। এর পর তার দলবদল নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে।

এর মধ্যেই প্রভাবশালী স্প্যানিশ আউটলেট মার্কা দিয়েছে বিস্ফোরক তথ্য। সংবাদ মাধ্যমটির দাবি, সৌদি প্রো লিগের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন ভিনিসিয়াস। সেখানে তাকে ৫ বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। এই ৫ বছরের জন্য ১ বিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে সৌদি।

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনির ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। এর মধ্যেই সামনে এসেছে এই খবর। সৌদি আরব ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন করবে। তাকে বিশ্বকাপের শুভেচ্ছাদূত করার পরিকল্পনা সৌদির। মেগা টুর্নামেন্টের আগে সৌদি ফুটবলের পরিকল্পনা নিয়েও নাকি ভিনি আলোচনা করেছেন এবং খোঁজ-খবর নিয়েছেন।

এর আগে সংবাদ মাধ্যম দাবি করেছে, রিয়াল মাদ্রিদের চুক্তি নবায়নের প্রস্তাব ভিনিসিয়াস প্রত্যাখ্যান করলেও ব্লাঙ্কোস শিবিরেই থাকতে চান তিনি। তাকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হলেও ওই অর্থে বেতন বাড়ানোর প্রস্তাব দেয়নি পেরেজের বোর্ড। যে কারণে তিনি নাকি চুক্তি বৃদ্ধির প্রস্তাবে সাড়া দেননি।

ম্যানসিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম রাউন্ডে ম্যাচ সেরা হন ভিনিসিয়াস। ওই ম্যাচের পরে চুক্তির বিষয়ে জানতে চাওয়া হলে ভিনি জানান, রিয়ালে লম্বা সময় থেকে যাওয়াই তার পরিকল্পনা। দুই পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে, দ্রুতই চুক্তির বিষয়ে সিদ্ধান্ত আসবে বলেও ইঙ্গিত করেন তিনি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের বাড়ালো সম্মানি ভাতা

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা