খেলা

আবারো সেই ঘুরে দাঁড়ানো রিয়ালে ধরা ম্যানসিটি 

ক্রীড়া ডেস্ক

সময় ভালো যাচ্ছে ম্যানচেস্টার সিটির। চ্যাম্পিয়ন্স লিগে কিছুটা ব্যাকফুটে আছে রিয়াল মাদ্রিদও। দলটির আবার রক্ষণ ইনজুরি জর্জরিত। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগে ঘরের মাঠে লস ব্লাঙ্কোসদের তাই হারিয়ে দেওয়ার ভালো সুযোগ ছিল সিটিজেনদের। দু’বার এগিয়ে গিয়ে সুযোগও তৈরি করেছিল ম্যানসিটি। কিন্তু কামব্যাক জায়ান্ট রিয়ালের কাছে শেষ মিনিটের গোলে ৩-২ গোলে হেরেছে পেপ গার্দিওলার দল।

মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে একটার পর একটা সুযোগ তৈরি করতে থাকে রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথম সুযোগই কাজে লাগিয়ে থিবো কর্তুয়ার জালে বল পাঠিয়ে দেয় ম্যানসিটি। জ্যাক গ্রেলিসের বাড়ানো দারুণ বল বুক দিয়ে ধরে আর্লিং হালান্ডকে শট নেওয়ার সুযোগ করে দেন জোসকো গার্দিওল। গোল করতে ভুল করেননি সিটিজেন স্ট্রাইকার।

ম্যাচের ৬০ মিনিটে ওই গোল শোধ করেন কিলিয়ান এমবাপ্পে। ভালভার্দের জোরের ওপর নেওয়া ফ্রি কিক ফিরে আসে রিয়াল মিডফিল্ডার দানি সেবায়োসের কাছে। বক্সে বল বাড়ান তিনি। এমবাপ্পে ভলি নিলেও তা ঠিকমতো লাগেনি। তবে গোল আটকায়নি তাতে। এরপর আবার লিড নেয় ম্যানসিটি। ৮০ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল।

মনে হচ্ছিল শেষ সময়ের ওই গোলে জয় নিয়েই মাঠ ছাড়বে ম্যানসিটি। তবে শেষ বাঁশির আগে ছেড়ে না দেওয়া রিয়াল ৬ মিনিট পরই পুনরায় সমতায় ফেরে। গোলটি ভিনিসিয়াস জুনিয়রের হতে পারত। তবে ভিনির নেওয়া শট ফিরিয়ে দেন ম্যানসিটি গোলরক্ষক এদেরসন। পরের শটে জালে বল পাঠিয়ে দেন বদলি নামা ব্রাহিম দিয়াজ।

এরপর ৯২ মিনিটে জয়সূচক গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। তাকেও গোল করার ভিনি। বক্সের মাথায় ভিনিকে আটকাতে এগিয়ে আসেন ম্যানসিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন। ভিনি তার মাথার ওপর দিয়ে ভলি করে ফাঁকায় থাকা বেলিংহামকে বল পাঠান। গোল করতে বেলিংহামের কোন বাধার মুখেই পড়তে হয়নি। রদ্রির ব্যালন ডি’অর পাওয়া নিয়ে ইতিহাদে ভিনিকে স্লেজিং করা হয়েছে ম্যাচজুড়ে। ম্যাচের সেরা হয়েই ভিনি এর জবাব দিয়েছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা