ছবি: সংগৃহীত
খেলা

মিনিটে ৪৩ হাজার টাকা পাবেন রোনালদো

আমার বাঙলা ডেস্ক

সৌদি আরবে আরেকটি মৌসুম থেকে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, আল নাসরের দেওয়া অবিশ্বাস্য প্রস্তাব ফেরাতে পারেননি পর্তুগিজ মহাতারকা।

শুধু বিশাল অঙ্কের অর্থই পাবেন না রোনালদো, সৌদি ক্লাবটির আংশিক মালিকানাও হস্তগত হচ্ছে তাঁর। সংবাদমাধ্যম সেই চুক্তিকে বর্ণনা করছে ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে।

আল নাসরের মালিকানা স্বত্বের ৫ শতাংশ পাচ্ছেন একটা সময় ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ক্লাবের হয়ে খেলা রোনালদো। ক্লাবটিতে রোনালদোর নিবেদন দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

মালিকানার বাইরেও এক মৌসুমে জন্য ১৮ কোটি ৩০ লাখ ইউরো বা বাংলাদেশের মুদ্রায় প্রায় ২২৯৫ কোটি টাকা পাবেন রোনালদো। সেই হিসেবে প্রতি মাসে প্রায় ১৯১ কোটি টাকা, সপ্তাহে প্রায় ৪৪ কোটি টাকা, দিনে প্রায় ৬ কোটি ৩০ লাখ টাকা, ঘণ্টায় প্রায় ২৬ লাখ, মিনিটে প্রায় ৪৩ হাজার টাকা ও সেকেন্ডে প্রায় ৭১৬ টাকা আয় করবেন।

শুধু মালিকানা ও বিশাল অঙ্কের অর্থ দিয়েই নয়, রোনালদোকে ধরে রাখতে তাঁর দেওয়া একটি বিশেষ শর্তও মানতে হচ্ছে আল নাসরকে। মার্কা বলছে, রোনালদো দলের শক্তিমত্তা বাড়াতে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে টানতে বলেছেন। তাঁদের মধ্যে ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর নামটা নির্দিষ্ট করেই বলেছে মার্কা। এখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন এই মিডফিল্ডার।

কাসেমিরো শেষ পর্যন্ত আল নাসরে যদি যানই, তাহলে তৃতীয়বার একই ক্লাবে খেলবেন রোনালদোর সঙ্গে। ইউনাইটেডের হয়ে একসঙ্গে খেলে কিছু না জিতলেও রিয়াল মাদ্রিদের হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন দুজন।

২০২২ বিশ্বকাপ শেষে আল নাসরে যোগ দেন রোনালদো। বাণিজ্যিক ও পৃষ্ঠপোষকতা চুক্তি এবং বেতনভাতা মিলিয়ে ২০ কোটি ইউরোয় সৌদি আরবে যান তিনি।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

অটোইমিউন রোগের প্রাথমিক লক্ষণ

শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সাধারণত সংক্রমণ ও ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে সুরক্...

লোডশেডিংয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছ...

কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা

কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮

গত জুলাই মাসে দেশে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা