সংগৃহিত
খেলা

বার্সা ছাড়ার ঘোষণা দিলেন জাভি

ক্রীড়া ডেস্ক: ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারের পর ক্ষুব্ধ বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ ঘোষণা দিয়েছেন, এই মৌসুমের পর তিনি আর বার্সার কোচ হিসেবে থাকবেন না। দায়িত্ব ছেড়ে দেবেন।

গত জানুয়ারি থেকেই জাভির ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়। বিশেষ করে স্প্যানিশ সুপারকোপার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে এবং গত সপ্তাহেই কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৪-২ গোলে হারের পর এবার ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হার।

এভাবে একের পর এক পরাজয়ের কারণে জাভি নিজেও ছিলেন প্রচণ্ড চাপে। যে কারণে তিনি ঘোষণা দিয়েই দিলেন, বার্সার কোচ হিসেবে আর থাকবেন না। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে বরখাস্ত করার আগে নিজেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

দায়িত্ব নেয়ার পর থেকে বার্সেলোনা ক্লাবটাকে গড়ার চেষ্টা করে যাচ্ছিলেন জাভি হার্নান্দেজ। সোনালী প্রজন্মের বিদায়ের পর ক্লাবটি যে দুর্দশায় পতিত হয়েছিলো, সেখান থেকে একে তুলে আনা চাট্টিখানি কথা নয়। এছাড়াও বার্সার ওপর আছে ফাইনান্সিয়াল নিষেধাজ্ঞা। যে কারণে দলবদলের বাজারেও তেমন প্রভাব রাখতে পারছে না তারা।

যার ফলশ্রুতিতে মনের মত একটি দল গড়তে পারেননি জাভি। যে কারণে তার আমলে প্রতিটি চ্যাম্পিয়ন্স লিগেই বার্সেলোনা ভালো করতে পারেনি। একটি লা লিগা শিরোপা জিতেছিলেন শুধু। এছাড়া আর সাফল্য বলতে কিছু নেই জাভির।

২০২৫ সাল পর্যন্ত কোচের দায়িত্বে চুক্তি নবায়ন করেছিলেন জাভি। কিন্তু দলের যে অবস্থা, তাতে সিদ্ধান্তটা এখনই নিতে হলো। জাভি বললেন, ‘আমি ভিয়ারিয়াল ম্যাচের কয়েকদিন আগেই সিদ্ধান্তটা নিয়েছি। আর ম্যাচের পর মনে হচ্ছে, এটাই সঠিক সময় যে সিদ্ধান্তটা জানিয়ে দেয়ার।’

ঘোষণা দিতে গিয়ে জাভি বলেন, ‘আমি ঘোষণা করতে চাই যে, চলতি মৌসুমের পর থেকে আমি আর বার্সার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবো না।’

এখনই কেন ঘোষণাটা দিলেন? সে জবাব দিয়েছেন জাভি। তিনি বলেন, ‘আগে থেকে সিদ্ধান্তটা জানিয়ে দিলে সুবিধা হয় যে, ক্লাব এ ক্ষেত্রে তাদের কাজ করতে সুবিধা পাবে। অনেকগুলো পরিবর্তন প্রয়োজন ক্লাবের।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা