খেলা

ম্যাচ প্র্যাকটিস ছাড়াই শান্তদের লঙ্কাযাত্রা 

ক্রীড়া প্রতিবেদক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরে নিজেদের প্রথম সিরিজ খেলার জন্য কাল শ্রীলঙ্কা যাবেন শান্তরা। গুরুত্বপূর্ণ এই সিরিজে প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে।

লঙ্কার কন্ডিশন মাথায় রেখে প্রস্তুতির ভেন্যু নির্বাচন না করা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ না খেলা সমালোচনার আগুনে ঘি ঢেলেছে। অথচ ক্রিকেট পরিচালনা বিভাগ চাইলেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ টাইগার্স বা এইচপির সঙ্গে চার বা তিন দিনের একটি ম্যাচ খেললে ভালো হতো বলে মনে করেন মিনহাজুল আবেদীন নান্নু।

দক্ষিণ আফ্রিকা হাইপারফরম্যান্স দলের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ হাইপারফরম্যান্স দল। নান্নু মনে করেন, ‘এইচপি বা টাইগার্সের সঙ্গে তিন দিনের একটি ম্যাচ খেললে ভালো হতো। ওখানে যে প্রতিদ্বন্দ্বিতা থাকত ‘ম্যাচ সিনারিও’ অনুশীলে তা থাকে না। এইচপির সঙ্গে ম্যাচ হলে উভয় দলের খেলোয়াড়রা জেতার জন্য মরিয়া হয়ে খেলত। ছোটদের কাছে হার এড়াতে একাগ্র থাকত জাতীয় দলের খেলোয়াড়রা। এভাবে কেন চিন্তা করেনি বা সুযোগ নেয়নি, জানি না।’

কয়েক বছর ধরে বাংলাদেশ দলের বিদেশ সফরে প্রস্তুতি ম্যাচ খেলার চল উঠে গেছে। ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ কোথাও লাল বলের প্রস্তুতি ম্যাচ ছিল না টাইগারদের। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলার আগে কন্ডিশনে মানিয়ে নেওয়ার জন্য কোনো প্রস্তুতি ম্যাচ রাখেনি। ঈদ পালনের পর দেরি করে শ্রীলঙ্কায় যাওয়ায় সেটা সম্ভব হচ্ছে না। ঢাকার পরিবর্তে গলে বা কলম্বোয়ও অনুশীলনের সুযোগ নেয়নি বিসিবি। সেদিক থেকে স্বদেশি কোনো দলের সঙ্গে একটি চার দিনের ম্যাচ খেলা গেলে ভালো হতো বলে মনে করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা