খেলা

আমিই জিতব- কাগজে লিখে এনেছিলেন কোকো গফ

ক্রীড়া ডেস্ক

তিন বছর আগে ফাইনাল হেরে ঠিক যেখানে বসে তোয়ালেতে মুখ ঢেকে কেঁদেছিলেন, সেখানে প্যারিসের সেই রোঁলা গারোতে গত শনিবারও কাঁদলেন কোকো গফ। তবে এবার সেটা ছিল তার আনন্দাশ্রু। আড়াই ঘণ্টা লড়াই চালিয়ে টেনিসের শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেন জয়ের গর্বিত মুহুর্ত। দশ বছর কোন মার্কিন কন্যার প্যারিসে রানী হওয়ার কৃতিত্ব। প্রথম সেট হারার পরেও ঘুরে দাড়ানোর মানসিক শক্তির নির্দশন।

সাবালেঙ্কাকে হারানোর পরেই তাই কার্টর বাইরে থাকা তার ব্যাগ থেকে একটি চিরকুট বের করেন কোকো গফ। ‘আমিই ২০২৫ ফ্রেঞ্চ ওপেন জিতব’–ফাইনালের আগের রাতে নিজের হাতে লিখে বারবার আয়নার সামনে নিয়ে দেখেছিলেন কোকো। অলিম্পিক জয়ী মার্কিন স্প্রিন্টার গ্যাবি থমাসও এভাবে নিজেকে নিজে অনুপ্রাণিত করতেন। সেই থমাসের সঙ্গেও ফাইনালের আগে কথা হয়েছিল কোকোর। মনের জোরটা সেখান থেকেও পেয়েছেন তিনি।

‘কাগজে এই লেখাটা নিয়ে আমি আয়নার সামনে দাড়িয়েছিলাম। চেষ্টা করছিলাম তা মাথায় নিতে। যাতে করে আমার নিজের মধ্যেই বিশ্বাসটা গেঁথে যায়। জানি না, তা কাজে লেগেছে কিনা, তবে এটা হয়েছে। আমি চ্যাম্পিয়ন হতে পেরেছি।’ ম্যাচের পর কোকো গফের উপলব্ধি।

আসলে এদিন ফাইনালে শীর্ষ ও দ্বিতীয় বাছাইয়ের লড়াইটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। বেলারুশ কন্যা সাবালেঙ্কা ‘পাওয়ার’ টেনিসে বিশ্বাসী। আবার সেই পাওয়ার টেনিসই তার দুর্বলতা। একবার ভুল করতে শুরু করলে আরও জোরে শট খেলার চেষ্টা থাকে তার। আর ভুলটা করে বসেন সেখানেই। রেগে গিয়ে মনযোগ হারিয়ে ফেলেন। কোকো গফ ঠিক এই কৌশলটাই কাজে লাগিয়েছেন। পুরো ম্যাচে ৭০ টা আনফোর্সড এরর করেছেন সাবালেঙ্কা। কোকোর থেকে ৪০ টা বেশি। সাবালেঙ্কার সার্ভিস নয় বার ভেঙ্গেছেন কোকো। আর সাবালেঙ্কা সেখানে ছয়বার ভাঙ্গতে পেরেছেন কোকোর সার্ভিস। বছর একুশের কোকোর এই মানসিক দৃঢ়তার কাছেই শেষ পর্যন্ত তিন সেটের লড়াই ৭(৭)–৬(৫), ৬–২, ৬–৪ এ জিতে নেন বছর একুশের কোকো গফ।

তিনি জানতেন এক ঘণ্টা সতেরো মিনিটের প্রথম সেটেই সাবালেঙ্কা সমস্ত শক্তি ক্ষয় করে ফেলেছেন। তাই অপেক্ষায় ছিলেন শুধু তার ভুলের জন্য। ম্যাচের পর কোকো গফের এই বুদ্ধিমত্তার প্রশংসা করেন সাবালেঙ্কা নিজেও।

‘তুমি আমার থেকে ভালো খেলোয়াড়। তুমি লড়াই ছাড়োনি। আমাকে ভুল করতে বাধ্য করেছ। দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের জন্য তোমাকে শুভেচ্ছা।’ কোকো তার প্রথম গ্রান্ড স্ল্যাম জিতেছিলেন ইউএস ওপেনে ২০২৩ সালে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা