খেলা

কার জায়গায় খেলবেন শমিত

ক্রীড়া প্রতিবেদক

লাল-সবুজের জার্সি গায়ে হামজা চৌধুরীর অভিষেক হয়েছে ভারত ম্যাচের বিপক্ষে। ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলও বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলে নিয়েছেন ভুটানের বিপক্ষে। অপেক্ষা এখন আরেক প্রবাসী শমিত সোমের।

আগামী বুধবার সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামছেন তিনি। কিন্তু কানাডা প্রবাসী এই ফুটবলারকে কোন পজিশনে খেলাবেন কোচ ক্যাবরেরা। কার জায়গাতেই বা খেলাবেন তিনি। এমনিতে কানাডার ক্লাব ক্যাভালরি এফসিতে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে থাকেন তিনি। যে পজিশনে ভুটানের বিপক্ষে খেলেছিলেন জামাল ভূঁইয়া। তাহলে কি তার বদলেই শুরুর একাদশে দেখা যাবে শমতিকে?

উত্তর মিলছে না বাংলাদেশ কোচ তার দলকে নিয়ে ক্লোজড ডোর অনুশীলন করতে থাকায়। তবে শমিত নিজে জানিয়েছেন, তিনি ‘নম্বর এইট’ পজিশনে খেলে থাকেন বেশি। যার দায়িত্বই বক্স টু বক্স খেলা। সেখানে হয় তাকে হামজার পাশে নয়তো সামনে খেলাতে পারেন ক্যাবরেরা। আপাতত যা খবর তাতে হামজার সামনেই দেখা যেতে পারে শমিমতকে। সেই সঙ্গে শুরুর একাদশে আরেকটি পরিবর্তনের ইঙ্গিতও পাওয়া গেছে। সোহেল রানার জায়গায় মোহাম্মদ হৃদয়কে নামাতে পারেন কোচ।

তবে পজিশন যাই হোক না কেন শমিত প্রস্তুত বাংলাদেশের হয়ে তার অভিষেক ম্যাচের জন্য। ভুটানের বিপক্ষে ক্যাবরেরার ৪–২–৩–১ ফরমেশনে মাঠ সাজিয়েছিলেন। যেখানে রক্ষণে সাদ উদ্দিন, তপু বর্মণ, তারিক কাজী আর তাজ উদ্দিনকে দিয়ে রক্ষণ সাজিয়েছিলেন কোচ। পাঁচ মিডফিল্ডারের সঙ্গে সেন্টার ফরোয়ার্ড রেখেছিলেন রাকিব হোসেনকে। সিঙ্গাপুরের বিপক্ষেও এই ফরমেশন থাকবে কিনা বলা যাচ্ছে না। তবে পাঁচ মিডফিল্ডারের মধ্যে হামজা, সোহেল, ফাহমিদুল, জামাল, কাজেমের মধ্যে থেকে কোনো একজনের জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে শমিতকে।

ভুটানের বিপক্ষে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে শুরুর একাদশে ছিলেন জামাল ভূঁইয়া। সিঙ্গাপুর ম্যাচে হয়তো ম্যাচের শেষদিকে বদলি হিসেবে দেখা যেতে পারে তাকে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা