সংগৃহীত
খেলা

আট বছর একই অন্তর্বাস পরে খেলেন ব্রাজিলের এদেরসন

ক্রীড়া ডেস্ক

সবকিছুতে কুসংস্কার আছে; খেলাধুলাতে থাকবে এটিই স্বাভাবিক। অনেক খেলোয়াড়ের অনেক রকম কুসংস্কার আছে। তবে ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসনের কুসংস্কার শুনলে একটু অবাক হওয়ার পাশাপাশি অদ্ভুতও লাগতে পারে।

বিবিসির ‘ফুটবল ফোকাস’ অনুষ্ঠানে এদেরসন জানিয়েছেন, আট বছর ধরে প্রতি ম্যাচে তিনি একই অন্তর্বাস পরছেন। ৩১ বছর বয়সী গোলকিপারের ভাষায়, ‘আমার একটি মাত্র কুসংস্কারই আছে। একই অন্তর্বাস পরে সব ম্যাচ খেলি।’

সঞ্চালক ও ম্যানচেস্টার সিটির সাবেক গোলকিপার শে গিভেন একটু অবাক হয়ে পাল্টা প্রশ্ন করেন, ‘কী, পুরো মৌসুমের জন্য একটি অন্তর্বাস?’ এদেরসনের এবার অবাক করার পালা। একটু হেসে সিটি গোলকিপার বলেন, ‘না, আট বছর ধরে একই অন্তর্বাস।’

এদেরসনের কথা শুনে আয়ারল্যান্ডের সাবেক এই গোলকিপার আরো চমকে যান। অর্থাৎ আট মৌসুম ধরে একই অন্তর্বাস পরে ম্যাচ খেলছেন এদেরসন। একটু ধাতস্ত হয়ে গিভেন বলেন, ‘বলেন কী! সেটি তো তাহলে খুব একটা ভালো অবস্থায় নেই।’

এদেরসন কী কারণে আট বছর ধরে একই অন্তর্বাস পরে ম্যাচ খেলছেন, তা জানাননি। পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ২০১৭ সালে সিটিতে যোগ দেন এদেরসন। তার এ কুসংস্কার যে কাজে লেগেছে, তা বোঝা যায় এদেরসনের পুরস্কারের শোকেসে তাকিয়ে। সিটির হয়ে ছয়বার প্রিমিয়ার লিগ জেতার পাশাপাশি চারবার লিগ কাপ, দুবার এফএ কাপ ও একবার করে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন।

তবে চলতি মৌসুমে এই কুসংস্কার সম্ভবত এদেরসনের কাজে লাগছে না। ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ৮ ম্যাচ হাতে রেখে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ২২ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে পাঁচে সিটি। শুধু এফএ কাপ জয়ের সুযোগই আছে পেপ গার্দিওলার দলের। ২৬ এপ্রিল এফএ কাপ সেমিফাইনালে সিটির প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট।

সিটিতে সপ্তাহে ১ লাখ পাউন্ড বেতন পাওয়া এদেরসন দলটির হয়ে চলতি মৌসুমে এ পর্যন্ত ৩১ ম্যাচ খেলে ৪৫ গোল হজম করেছেন। লিগে ২০ ম্যাচ খেলে হজম করেছেন ২৩ গোল। ২০১৭ সালে অভিষেকের পর ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলেছেন এদেরসন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা