খেলা

নাকে খোঁচা দিয়ে শাস্তির মুখে বদরাগী কোচ

ক্রীড়া ডেস্ক

বাষট্টি চলছে তার। এই বয়সেও তার বদরাগী মেজাজ এতটুকু কমেনি; বরং দিন দিন যেন তা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। চেলসি, ম্যানইউ, টটেনহাম, রোমা ঘুরে এখন তুরস্কের ক্লাব ফেনেরবাখের কোচ হোসে মরিনহো। বুধবার (২ এপ্রিল) রাতে টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ছিল গালতাসারে। ইস্তাম্বুল ডার্বিখ্যাত সেই হাইভোল্টেজ ম্যাচ ২-১ হেরে প্রতিপক্ষ দলের কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি।

ঘটনাটি বিশ্রী আকারে রূপ নেয় তখন, যখন ওকান বুরুকের নাকে দুই আঙুল দিয়ে চেপে ধরেন মরিনহো। তা নাটকীয় মোড় নেয় যখন সেই কোচ মুখ সরিয়ে নেওয়ার পর মাটিতে পড়ে যান। পুরো ঘটনায় বিরক্ত তুরস্ক ফুটবল ফেডারেশন। মরিনহোর বিরুদ্ধে শৃঙ্খলা রক্ষা কমিটি ‘প্রতিপক্ষ কোচকে আক্রমণ’-এর অভিযোগ এনেছে। তদন্তে দোষী প্রমাণ হলে ৪৫ থেকে ৯০ দিন নিষেধাজ্ঞার কবলে পড়বেন মরিনহো। ৫ থেকে ১০ ম্যাচে নিষিদ্ধও হতে পারেন এই পর্তুগিজ কোচ, যার অর্থ ফেনেরবাখের বাকি মৌসুমে আর মাঠে থাকতে পারবেন না তিনি।

ম্যাচের শেষ দিকে দুই দলের তিন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন। সব মিলিয়ে তীব্র বিতর্কের এক ডার্বি দেখেছেন তুরস্কের দর্শকরা। গেল বছর ইতালিয়ান ক্লাব রোমা থেকে তুরস্কে আসেন মরিনহো। এসেই ঝামেলায় জড়ান তিনি। গত জানুয়ারিতে এই ডার্বিতে মরিনহোর বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ এনেছিল গালতাসারে কর্তৃপক্ষ। তাদের খেলোয়াড় আর স্টাফদের নাকি ‘বানরের মতো লাফালাফি করছ’ বলে গালি দেন তিনি।

যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন মরিনহো, কিন্তু তার মুখে বাজে মন্তব্য নতুন নয়। ২০১১ সালে বার্সার সহকারী কোচ টিটো ভিলানোভার চোখে খোঁচা মেরেছিলেন। ২০১৬ সালে চেলসির কোচ কন্তের সঙ্গে জোরে হ্যান্ডশেক করে তাঁর কানে কানে নাকি অশ্লীল কিছু বলেছিলেন। ২০২১ সালে রোমাতে এসেও ভিএআর নিয়ে রেফারির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন।

ডাগআউটের বাইরে কিংবা সাইড লাইনের আশপাশে তার অস্থিরতা নতুন কিছু নয়। বছর কয়েক আগে এক সাক্ষাৎকারে নিজের দুর্ব্যবহারের কথা স্বীকার করেছিলেন। কিন্তু নিজেকে শুধরে নিতে পারেননি মরিনহো। বরং তিনি বারবার কেন এমন করেন, কোথা থেকে সাহস পান-তা নিয়ে প্রশ্ন তুলেছেন গালতাসারের সহসভাপতি মেতিন ওজর্তুক।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা