সংগৃহীত
জাতীয়

খালেদা বেগম ডিএফপির নতুন মহাপরিচালক 

নিজস্ব প্রতিবেদক

সরকার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক পদে খালেদা বেগমকে নিয়োগ দিয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। উপসচিব মো. মাসুদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, তিনি ডিএফপির মহাপরিচালক হিসেবে চলতি দায়িত্ব পালন করবেন।

একই প্রজ্ঞাপনে ডিএফপির বর্তমান মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী পদে বদলি করা হয়েছে। অন্যদিকে, চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ফায়জুল হককে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

খালেদা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন। ১৯৯৯ সালে ১৮তম বিসিএস তথ্য ক্যাডারে যোগ দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে সিনিয়র তথ্য কর্মকর্তা হিসেবে কাজ করার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ হাইকমিশনে কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মেধা ও দক্ষতার জন্য পরিচিত খালেদা বেগম বর্তমানে গণযোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে কর্মরত ছিলেন। তার এই নিয়োগ তথ্য ও যোগাযোগ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

ভালো নেই আশি দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী

আশির দশকের প্রখ্যাত কবি ও অভিনেতা রিফাত চৌধুরী শারীরিক অসুস্থতা নিয়ে বর্তমানে...

দক্ষিণ কোরিয়ার কাছে ৮ গোলে 'বিধ্বস্ত বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী হকিতে নিজেদের টানা তৃতীয় ম্যাচেও পরাজয়ের স্বাদ পেল বাংলাদ...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা