ছবি: সংগৃহীত
জাতীয়

তাহেরীকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে গ্রেপ্তার করতে গিয়ে তাঁর ভক্তদের হামলার শিকার হয়েছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার সময় কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান গিয়াস উদ্দিন তাহেরী। এ সময় পুলিশের ওপর হামলা করে তিনটি গাড়ি ভাঙচুর করেন তাঁর অনুসারীরা। এতে পুলিশের পাঁচ-ছয় সদস্য আহত হন। ঘটনার পর সেখান থেকে ছয়জনকে আটক করে পুলিশ। তবে আজ রোববার বেলা তিনটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বলেন, বিজয়নগরের চরইসলামপুরের নাজিরা বাড়িতে বিনা অনুমতিতে মাহফিল করছিলেন গিয়াস উদ্দিন তাহেরী। ওই মাহফিলে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা উসকানিমূলক বক্তব্য দেন। তাহেরীর বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে। খবর পেয়ে পুলিশ মাহফিলের মঞ্চ থেকে তাঁকে গ্রেপ্তার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পেছনের বিল দিয়ে পালিয়ে যান। এ সময় পুলিশের ওপর হামলা করে তিনটি গাড়ি ভাঙচুর করেন তাঁর ভক্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে নাজিরা বাড়ি এলাকায় একটি ওয়াজ মাহফিলে যোগ দেন গিয়াস উদ্দিন তাহেরী। খবর পেয়ে থানা-পুলিশের সদস্যরা তিনটি গাড়িতে ঘটনাস্থলে গেলে ভক্তরা তাঁদের ওপর হামলা করেন। এ সময় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় পুলিশের পাঁচ থেকে ছয় সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাহেরী কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে সেখান থেকে তাঁর ছয় ভক্তকে আটক করেছে পুলিশ।

এর আগে গত শুক্রবার বিকেলে আখাউড়ার নিলাখাদ এলাকায় তাহেরীর একটি ওয়াজ মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে ফেরার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। তাহেরীর ভক্তদের হামলার ওই ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবুল মিয়ার মাথায় তিনটি সেলাই লাগে এবং হাতের আঙুল ভেঙে যায়।

এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন এসআই বাবুল। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরায়েলি সেনাপ্রধান

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চি...

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা: রুমিন ফারহানা

বাংলাদেশের শেয়ার বাজারে গত ১৫ বছরে এক লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা