জাতীয়
ঢাকেশ্বরী মন্দির

বালুর মাঠ ঘিরে দখল ও চাঁদাবাজি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর জাতীয় ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন বালুর মাঠ বলে পরিচিত আব্দুল আলিম ঈদগাহ মাঠে বিনা অনুমতিতে সপ্তাহে প্রতি বুধবার মেলা বসছে। এর আগে এ নিয়ে অভিযান হলেও কোনো পরোয়া করছেন না অভিযুক্তরা।

সম্প্রতি আব্দুল আলিম ঈদগাহ মাঠে মেলা চলাকালীন সময়ে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে চাঁদাবাজির ৩২ হাজার টাকাসহ আজিজুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদা সংগ্রহের নেপথ্যে লালবাগ থানাধীন ২৬ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আরিফুর রহমান জানে আলম, ইকবাল হোসেন ও শাহাবুদ্দিন সিকদারের সম্পৃক্ততার কথা জানান গ্রেপ্তার আজিজুল।

এই স্বীকারোক্তির ভিত্তিতে চার জনকে আলিম ঈদগাহ মাঠের মেলা থেকে চাঁদা আদায়ের অভিযোগে আসামি করে চকবাজার মডেল থানায় মামলা করা হয়। এজহারভুক্ত বাকি তিন আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো আলিম মাঠের পাশে স্থানীয়ভাবে আজমের মালিকানা নামে পরিচিত খাস জমি দখল করে গড়ে উঠেছে গরুর খামার ও গাড়ি পার্কিং।

চকবাজার থানার পুলিশ পরিদর্শক শওকত হোসেন জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা