সংগৃহিত
জাতীয়
রাজস্ব আদায়

১৮ হাজার কোটি টাকা পিছিয়ে এনবিআর

বাণিজ্য ডেস্ক: চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে সাত মাসে (জুলাই-জানুয়ারি) প্রায় ১৮ হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যদিও ১৫.০৯ শতাংশ প্রবৃদ্ধিতে এনবিআর ইতোমধ্যে লক্ষ্যমাত্রার ৫১ শতাংশ আদায় করতে সক্ষম হয়েছে।

২০২৩-২০২৪ অর্থবছরের সাত মাস শেষে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৩৯ কোটি টাকা। বিপরীতে লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ১৫ হাজার ৫৯০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি ১৭ হাজার ৭৫১ কোটি টাকা। যদিও ওই হিসাবে সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা হিসাবে।

বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রা হিসাব করলে ঘাটতি আরও বেশি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চলতি অর্থবছরের বাজেটে এনবিআরকে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে। তবে সম্প্রতি এই লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ লাখ ১০ হাজার কোটি টাকা করা হয়। এর আগে অর্থবছরের প্রথম ৬ মাসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি ছিল ২৩ হাজার ২২৭ কোটি টাকা।

এনবিআরের পরিসংখ্যান বিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুসারে, আমদানি ও রপ্তানি পর্যায়ে রাজস্ব ঘাটতির পরিমাণ প্রায় ৭ হাজার ২৩০ কোটি টাকা। সাত মাসে আমদানি খাতে ৬৪ হাজার ৭৭০ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে ৫৭ হাজার ৫৪০ কোটি টাকা আদায় হয়েছে।

একই সময়ে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটে ঘাটতি হয়েছে ৩ হাজার ২৯৩ কোটি টাকা। জুলাই থেকে জানুয়ারি—এই সাত মাসে ভ্যাট আদায় হয়েছে ৭৭ হাজার ২২৪ কোটি টাকা। এই খাতে আদায়ের লক্ষ্য ছিল ৮০ হাজার ৫১৭ কোটি টাকা।

আর আয়কর খাতে ঘাটতির পরিমাণ ৭ হাজার ২২৭ কোটি টাকা। এই খাতে ৭০ হাজার ৩০২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৬৩ হাজার ৭৪ কোটি টাকা

সংবাদ মাধ্যমকে এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, আমদানিকে নিরুৎসাহিত করতে এলসি খোলার ক্ষেত্রেও কড়াকড়ি রয়েছে। যে কারণে শুল্ক বিভাগে রাজস্ব আদায়ের গতি কমেছে। প্রবৃদ্ধি বিবেচনা করলে আয়কর ও ভ্যাট বিভাগে ১৫ শতাংশের বেশি অর্জিত হয়েছে। সার্বিকভাবে আমাদের অগ্রগতি সন্তোষজনক বলেই মনে করছি।

চলতি অর্থবছরের বাজেটে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। যার মধ্যে মূসক থেকে ১ লাখ ৫৯ হাজার ১০০ কোটি টাকা, আয়কর থেকে ১ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা ও আমদানি-রপ্তানি শুল্ক থেকে ১ লাখ ১৬ হাজার ১০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা ঠিক করা হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা