সংগৃহিত
জাতীয়

দেশে ফিরতে রোহিঙ্গাদের ঐক্যের ডাক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে সমাবেশ করেছেন। সমাবেশে নিজ দেশ মিয়ানমারে ফিরতে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রোহিঙ্গা নেতৃবৃন্দ। তারা মিয়ানমারে চলমান সংঘর্ষে নিজের দেশকে আঁকড়ে ধরে রাখার পরামর্শ দিয়েছেন সে দেশে অবস্থানরত রোহিঙ্গাদের।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) এ সমাবেশে লম্বাশিয়া ক্যাম্পে আশ্রিত হাজারো রোহিঙ্গা নারী-পুরুষ জড়ো হন। সমাবেশের নাম- ২২ ২২ কনভেনশন। এ সংখ্যা ঐক্যের বার্তা বহন করে।

রোহিঙ্গা নেতা মাস্টার কামাল বলেছেন, রোহিঙ্গাদের অধিকার আছে, দেশ আছে। রোহিঙ্গারা এখন থেকে গলার স্বর বড় করবে, অধিকার ফিরে পেতে আওয়াজ তুলবে। সেজন্য রোহিঙ্গাদের এক তাঁবুতে আনা জরুরি।

রোহিঙ্গা নেতারা জানিয়েছেন, এ সমাবেশ দেশে ফেরার কৌশল নির্ধারণের প্রথম পদক্ষেপ। এখান থেকে সবার মতামত নিয়ে প্রত্যাবাসন প্রক্রিয়া তরান্বিত করা হবে বলে জানিয়েছেন তারা।

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাস্টার নুরুল আমিন বলেছেন, নির্যাতনের মুখে না পালিয়ে নিজের দেশকে আঁকড়ে থাকা উচিৎ ছিল আমাদের। সেদিন যদি সব সহ্য করে দেশে থেকে যেতাম, তাহলে দেশছাড়া হয়ে থাকতে হতো না আমাদের।

তিনি আরও বলেন, মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে যেন মিয়ানমারে থাকা রোহিঙ্গারা দেশ ছেড়ে না পালান, সে অনুরোধ রইলো।

সমাবেশে উপস্থিত ছিলেন রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাস্টার শোয়াইব, মৌলভী সৈয়দ, মাস্টার শহীদুল্লাহ, মাস্টার মুসাসহ নারী নেত্রীরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা