সংগৃহিত
জাতীয়

ঢাকায় আস‌ছেন ব্রিটিশ ৪ এমপি

নিজস্ব প্রতিবেদক: ৫ দি‌নের সফ‌রে ঢাকায় আসছেন ব্রিটিশ পার্লামেন্টের ৪ সদস্যের একটি প্রতি‌নি‌ধিদল। কক্সবাজারের রো‌হিঙ্গা ক্যাম্পসহ বাংলাদেশের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে এ তথ্য জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা বলেন, শ‌নিবার (২৭ জানুয়া‌রি) ব্রিটিশ পার্লামেন্টে ৪ সদস্য দেশ সফ‌রে আস‌বেন। ব্রিটিশ কনজারভেটিভ পার্টি ও লেবার পা‌র্টির সদস্যও এ‌র ম‌ধ্যে থাক‌বেন। সফরসূচি অনুযায়ী, রো‌হিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যা‌বেন তারা। এরই পাশাপাশি সি‌লেট ভ্রমণেরও কথা রয়ে‌ছে।

এ ছাড়াও প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী ও স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন। তবে এখনও এগু‌লো চূড়ান্ত হয়‌নি বলে জানান ঐ কর্মকর্তা।

এদিকে ব্রিটিশ পার্লামেন্টের ৪ সদস্যের প্রতিনিধিদলটি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ কর‌বেন বলে জানা যায়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা