ছবি-সংগৃহীত
জাতীয়
‘মুজিব: একটি জাতির রূপকার’

শিল্পীদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা।

শুক্রবার (১৩ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা নৈশভোজে আসা শিল্পী ও কলাকুশলীদের সাথে কুশল বিনিময় ও শুভেচ্ছা স্মারক তুলে দেন।

গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম সাখাওয়াত মুন জানান, আগামীতেও এ ধরনের চলচিত্র নির্মাণের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন প্রধানমন্ত্রী, যাতে নতুন প্রজন্ম এ দেশের ইতিহাস সঠিকভাবে জানতে পারে।

সেই সাথে সারা দেশের জেলাগুলোতে যেসব সিনেমা হল বন্ধ রয়েছে, সেগুলো সংস্কার করে পুনরায় চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক ঘটনাবলী চিত্রিত করে ‘মুজিব: একটি জাতির রূপকার’ বায়োপিক পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মতা শ্যাম বেনেগাল। ভারত এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যৌথভাবে ছবিটি নির্মাণ করেছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁও ফিল্ম আর্কাইভে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রটির প্রিমিয়ার শো দেখেন। পরে গতকাল ছবিটি সারা দেশের সিনেমা হলগুলোতে একযোগে মুক্তি পেয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

লাইফস্টাইল
বিনোদন
খেলা