ছবি: সংগৃহীত
রাজনীতি

কিভাবে শেখ হাসিনা স্বৈরশাসক হলেন

উত্তম কুমার ঘোষ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড মাহফুজ আলম এক সেমিনারে বলেছিলেন প্রতিটি মানুষের মাঝেই ফ্যাসিবাদী চরিত্র থাকে। এর থেকে উত্তোরনের কোনো উপায় তিনি সেখানে বলেননি। বর্তমানে শ্রম বা কাজ শরীরের চেয়ে বুদ্ধি বা মেশিন দিয়েই বেশি করা হয়। রিকশাও দেহ বা দেহজ সীমা ছাড়িয়ে মেশিন নির্ভর হয়ে পড়ছে। অতীতে শ্রম দেহ-কেন্দ্রিক থাকায় আইন কানুন থেকে শুরু করে সব কিছুই শরীরকে প্রাধান্য দিয়েই করা হতো। শারীরিকভাবে যে ফিটফাট বিয়ে বা চাকরি সব কিছুতেই তাকেই প্রাধান্য দেওয়া হতো। বেশ কয়েক বছর আগে চট্রগ্রামের মেয়ে সাবরিনা ক্ষয় রোগে আক্রান্ত হয়ে সারা শরীর অবস থাকলেও হাতের আঙুল দিয়ে কম্পিউটারে জার্মান ভিত্তিক নিউজ পোর্টাল ডয়সে ভেলেতে লিখে সারাবিশ্বে সাড়া ফেলেছিলেন। এমনকি জগদ্বিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং জীবনভর হুইল চেয়ারে কাটিয়েই অত্যাশ্চর্জনক সব গানিতিক সমাধান করলেন।

সুতরাং শ্রম এখন শরীর নির্ভর না থেকে বুদ্ধি নির্ভর হয়ে পড়ছে। তাই আইন কানুন সবকিছুই কি আজ ঢেলে সাজানোর সময় আসেনি?

সমাজ নিয়ন্ত্রণের যন্ত্র রাষ্ট্র, পরিবর্তনের ধারায় আধুনিক বিশ্বব্যবস্থায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আরও বেশি কেন্দ্রীভূত হয়েছে। প্রায় সমগ্র মানব সমাজ এক দিকে থাকলেও দানবীয় কেন্দ্রীভূত রাষ্ট্রকাঠামো মানবীয় সমাজের বিরুদ্ধে দাড়ায় ( যেমন আমেরিকা-ইসরাইলের গাজা আক্রমণ, অতি সম্প্রতি বাংলাদেশের পতিত সরকার )।

কিছুদিন আগে ৩৭% আমেরিকান ইহুদি তরুণ জনগোষ্ঠী ফিলিস্থিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন করে। অপরদিকে বর্তমান জাতীয়তাবাদী দর্শনও অনেক ক্ষেত্রে মানব সমাজের বিরুদ্ধেই দাড়াই। যেমন উন্নত দেশগুলো নিজেদের স্বার্থে কার্বণ নিঃসরণ করেই যাচ্ছে, যা মানব সমাজ বা পৃথিবীর অধিকাংশ দেশের জন্য ক্ষতিকর। কার্বণ নিঃসরণের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করার জন্য গঠিত তহবিলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে মহান করতে বা খরচ বাচাতে ( জাতীয়তাবাদ ) জলবায়ু তহবিলে টাকা দিবে না বলছে। পুতিন, শি জিন পিং নিজের দেশকে ( জাতীয়তাবাদ ) সামনে রেখে সংবিধান সংশোধন তথা আইন-কানুন পরিবর্তন করে জনগন চাক বা না চাক দীর্ঘদিন ক্ষমতায় আছেন এবং প্রতিবেশি দেশগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। ভারতের ফারাক্কা বাঁধ আমাদের গলার কাঁটা হয়ে আছে। ভারত নিজের দেশের নিরাপত্তার অজুহাতে প্রতিবেশি দেশগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তাই জাতীয়তাবাদ নিয়েও ভাবার সময় কি আসেনি?

এই কেন্দ্রীভূত রাষ্ট্রকাঠামোর বলে বলিয়ান হয়ে শেখ হাসিনা স্বৈরশাসক বা সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন। কেন্দ্রের বলে বলিয়ান হয়ে বিকেন্দ্র তথা জনগনকে, তরুণ যুব সমাজকে অগ্রাহ্য করে দেশের সমগ্র জনসমাজকে দুই ধারায় বিভক্ত করেছিল। যার প্রধানতম শিকার ছিলো ছাত্র, যুব ও তারুণ্য। ইতিহাস বলে মানুষ বেশিদিন এই ধরনের নিষ্পেষন মেনে নেয় না। তাই আপামর জনতার অংশগ্রহণের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন তথা জুলাই বিপ্লব সফল হয়েছে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছিলেন- একটা পিলার নির্মাণ করলে যদি শেখ হাসিনার কৃতিত্ব হয় তাহলে তার দলের সকল অপকর্মের দায়ও তাকে নিতে হবে। সেটাই হওয়া উচিৎ।

বিপ্লব পরবর্তীতে পূর্বের সংকট সমাধানের প্রসঙ্গ চলে আসে। বিপ্লব অর্থই আমূল পরিবর্তন। বিপ্লবী সরকারের দায়িত্ব থাকে সংকট চিহ্নিত ও তা নিজেই বাস্তবায়ন করা। অথচ সরকার নিজে না করে কমিশন গঠন করেছে সুপারিশ তুলে ধরার জন্য যা বিপ্লবী সরকারের সাথে যায় না। যাই হোক, কমিশনগুলোর সুপারিশকৃত সংকটগুলো বিপ্লবী সরকারই বাস্তবায়ন করুক। যাতে প্রয়োজনীয় সংস্কার শেষে সংস্কারকৃত প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করলে দেশ অনেকটা স্থিতিশীল ধারায় ফিরবে বলে আশা করা যায়।

তবে মূল সংকট সমাধানে অবশ্যই কেন্দ্রীভূত দানবীয় রাষ্ট্রকাঠামোর বিপরীতে মানবীয় বিকেন্দ্রীভূত রাষ্ট্রকাঠামো প্রতিস্থাপন করতে হবে। অর্থাৎ ক্ষমতাকে কেন্দ্র বা কিছু মানুষ ছেড়ে বিকেন্দ্র বা ব্যাপক মানুষের মধ্যে নিয়ে যেতে হবে। দেশের সবচেয়ে ক্ষুদ্র প্রশাসনিক ইউনিট ওয়ার্ড, ক্রমান্বয়ে ইউনিয়ন, উপজেলা, জেলা এভাবে কেন্দ্র এবং অবশ্যই ওয়ার্ডকে প্রাধান্য দিয়েই তা হতে হবে। কারণ সকল ওয়ার্ডের মানুষের মতামত নিলেই দেশের সকল মানুষের মতামত নেওয়া হয়ে যায়। কেননা দেশের সকল মানুষ কোনো না কোনো ওয়ার্ডেই বসবাস করেন। এভাবে জনগণ এখন আর শুধু সরকার গঠনই করবে না, মতামত দেওয়ার মাধ্যমে সরকার পরিচালনাও করবে।

আর তা পারে কেবল ছাত্র-যুব-তরুণরাই-- যেমন জাপানের ছাত্র-যুব-তরুণরা স্বদেশকে সামনে রেখে বিশ্বে ছড়িয়ে পড়ে এক আধুনিক জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি তথা জ্ঞানতত্ত্বে সমৃদ্ধ হয়ে নিজেদের স্বদেশে ফিরে গড়ে তোলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত জাপানকে- আজকের আধুনিক জাপানে।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরায়েলি সেনাপ্রধান

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা