সংগৃহিত
রাজনীতি

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, খালেদা জিয়া অত্যন্ত কষ্টকর অবস্থায় রয়েছেন। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থ অবস্থায় আমাদের মধ্যে ফিরিয়ে দেন।

রোববার (২৩ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকারের প্রতিহিংসায় বেগম খালেদা জিয়া দীর্ঘকাল ধরে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। তাকে সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে কারাগারে আটকে রাখা হয়েছিল। তাকে বাসায় থাকতে সুযোগ দেওয়া হলেও তিনি প্রকৃতপক্ষে পুরোপুরি অবরুদ্ধ জীবন কাটাচ্ছেন।

খালেদা জিয়া কারাগারে থেকে অসুস্থ হয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কারাগারে তার কোনো সুচিকিৎসা হয়নি। তখন বারবার তার অসুস্থতা নিয়ে কারা কর্তৃপক্ষকে জানালেও তারা তা শুনে নাই। তার চিকিৎসা করে নাই। পরবর্তীকালে তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখানেও তার সুচিকিৎসা হয়নি।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল বোর্ড বারবার বলছেন— তার (খালেদা জিয়া) যে অসুখ তার চিকিৎসা এখানে সম্ভব নয়। কারণ তার যে বহু রোগ আছে, সেটার চিকিৎসা করতে হলে উন্নত দেশের উন্নত মাল্টি সেন্টারের প্রয়োজন। দলের পক্ষ থেকে, সুশীল সমাজের পক্ষ থেকে, এমনকি বিদেশি মিশনগুলোর পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে বলা হচ্ছে। কিন্তু তাকে চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত করে রেখেছে সরকার। মুক্তি পেয়ে বাসায় আসার পর শর্ত দেওয়া হয়েছে তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা