সংগৃহিত
রাজনীতি

খালেদা জিয়ার সুচিকিৎসা চলছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টির কারণেই হাসপাতালে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা চলছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আজ একথা জানান।

এর আগে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আইনমন্ত্রী বলেন, ‘যতটুকু আমি জানি, আজকে কিছুক্ষণ আগ থেকে খালেদা জিয়ার হার্টে পেসমেকার লাগানের প্রক্রিয়া চলছে। তবে কিডনির বিষয়ে আমি কিছু জানি না।’

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বিদেশে যাওয়ার ব্যাপারে তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোন কথা আসেনি, আমি সে বিষয়ে কোন বক্তব্য দেব না।’

প্রধানমন্ত্রী মানবিকভাবে দেখেছেন বলেই খালেদা জিয়া বাসায় থেকে ওনার ইচ্ছেমতো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে ওনার মুক্তির নির্বাহী আদেশটি একটা আইনের ভিত্তিতে দেয়া হয়েছে। সেই আইনে তাকে এখন বিদেশ যেতে দেয়া যায় না।’

সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রদান প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, প্রত্যেক সরকারি কর্মকর্তা চাকরিতে প্রবেশের সময় সম্পদে হিসাব দাখিল করে থাকেন এবং সময় সময় তারা সেটা জমাও দেন।

এ নিয়ে নতুন করে কোন আইন করার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। তবে, সকল তথ্য সত্যতা যাচাই-বাছাই করে তা প্রকাশ করা উচিত বলে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী।

মুক্তিযুদ্ধের সময় শহীদ বুদ্ধিজীবীদের হত্যার দায়ে মৃত্যুদ-প্রাপ্ত পলাতক চৌধুরী মাইনুদ্দীনকে নিয়ে বৃটেনের আদালত যে রায় দিয়েছে- সেটা পক্ষপাতিত্ব বলে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সকল তথ্য বিবেচনা করে এই রায় দেয়া হয়নি।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, আইন ও বিচার বিভাগের সচিম মো. গোলাম সারওয়ার।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা