সংগৃহিত
রাজনীতি

আচরণবিধি লঙ্ঘন, মাশরাফিকে জরিমানা

জেলা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজাকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই আসনের আরও তিন প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ও মো. আনিসুর রহমান এ জরিমানা করেন।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পোস্টার সঠিক জায়গায় না লাগিয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে দুপুরে মাশরাফি বিন মুর্তজাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে গতকাল একই অপরাধে জাতীয় পার্টির ফায়েকুজ্জামান ফিরোজকে ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

অপরদিকে ঐক্যফ্রন্টের লতিফুর রহমানকে ৩ হাজার টাকা ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. মাহবুবুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় চার প্রার্থীকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একদিনের মধ্যে প্রার্থীদের নিজ দায়িত্বে আচরণবিধি লঙ্ঘন করে যেসব পোস্টার লাগানো হয়েছে তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা