সংগৃহিত
রাজনীতি

সরকারি চাকরিজীবীরা নৌকার পক্ষে কাজ করছেন

জেলা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি মনোনীত (লাঙল) প্রার্থী পীর মিসবাহ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা নৌকার পক্ষে কাজ করছেন।

রোববার (২৪ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে অনুষ্ঠিত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সভায় এই অভিযোগ জানান তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

মতবিনিময় সভা থেকে বের হয়ে সাংবাদিকদের পীর মিসবাহ বলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থীর (ড. মোহাম্মদ সাদিক) পক্ষে সরকারি চাকরিজীবীরা প্রচারে অংশ নিচ্ছেন। তারা সিলেট থেকে এসে প্রচারণায় অংশ নিচ্ছেন। আমার কাছে তথ্য প্রমাণ আছে। আমি মৌখিকভাবে কমিশনে অভিযোগ দিয়েছি। নির্বাচন কমিশনার আমাকে বলেছেন তাদের নামের তালিকা করে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানাতে। আমি দু এক দিনের মধ্যে লিখিতভাবে তালিকা করে অভিযোগ জানাব।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কিছু সমর্থকেরা ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তারা মানুষের কাছে প্রচার করছেন নৌকার প্রার্থী নির্বাচন কমিশনের সচিব ছিলেন, পিএসসির চেয়ারম্যান ছিলেন তাকে ভোট দিলেও পাস করবেন না দিলেও পাস করবেন। এমন একটা অপপ্রচার চালাচ্ছেন তারা। এর জন্য প্রশাসনের পরিষ্কার করা দরকার যে, এখানে ভোট ছাড়া কেউ নির্বাচিত হতে পারবেন না। নির্বাচন কমিশন কাউকে নির্বাচিত করে দেবে না। এটা মানুষের কাছে প্রচার করতে হবে কমিশনের।

পীর মিসবাহ বলেন, আমি এখন পর্যন্ত বিশ্বাস করি সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে হবে। মানুষ এসে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে।

প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা করছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। সভায় সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দিকী, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত আছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা