সংগৃহিত
রাজনীতি
ঈগল মার্কার গণজোয়ার দেখা দিয়েছে

শিবপুর ও রায়পুরার মানুষ পরির্বতন চায়

নরসিংদী প্রতিনিধি: গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার সরকার আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ শান্তিপুন: নির্বাচন উপহার দিতে বন্ধ পরিকর। এ সরকার দেশের মানুষের নাগরিক অধিকার অক্ষুন্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সন্ত্রাস, চাঁদা, হোন্ডা, গোন্ডা এবং ক্ষমতার দাপটে ভোট কেন্দ্র দখল, জোরপুর্বক সিলমারার উদ্যোগ নিয়েছে বিরোধীরা।

প্রভাবশালীদের দিন শেষ, এমপি হতে হলে এ নির্বাচনে জনগণের ভোট ছাড়া অন্য কোন কৌশল কাজে আসবে না। অন্য কোনো পন্থায় এমপি হওয়ার আশা করা বিরাট ভুল হবে। পাশাপাশি এ নির্বাচনে ভোটারদের উপস্থিতি জোরদার করার লক্ষ্যে নৌকা মার্কার পাশাপাশি দলীয় নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেওয়া হয়েছে।

এ উদ্যোগ গ্রহণ করায় গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকে শিবপুর ও রায়পুরা বাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের

নরসিংদী-৩ আসনের স্বতন্ত্র পদ এমপি পদ প্রার্থী নরসিংদীর শিবপুর উপজেলা বাসীর প্রিয় মুখ সুশিক্ষিত বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা ঈগল মার্কা জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

নরসিংদী-৫ আসনের স্বতন্ত্র পদ এমপি পদ প্রার্থী নরসিংদীর রায়পুরা উপজেলা বাসীর প্রিয় মুখ সুশিক্ষিত বিশিষ্ট রাজনীতিবিদ মিজানুর রহমান চৌধুরীর ঈগল মার্কা জনসাধারনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

৭ জানুয়ারী ভোটারগণ তাদের পছন্দের প্রার্থী আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা ও মিজানুর রহমান চৌধুরীকে ঈগল মার্কায় বিপুল ভোটে নির্বাচিত করার স্বপ্ন দেখছেন। প্রতিটি এলাকায় উঠান বৈঠক,গণসংযোগ এবং প্রচার প্রচারনায় অনেক এগিয়ে রয়েছে। প্রার্থিরা প্রতিদিন নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন এলাকায় মাঠ চষে বেড়াচ্ছেন। মিনার মার্কার পোষ্টার, মাইকিং সহ প্রতিটি এলাকায় প্রচার প্রচারনা,গণসংযোগ উঠান বৈঠক করে জনসাধারণ এর কাছে ব্যাপক পরিচিতি পেয়েছেন।

প্রতিটি মানুষের মাঝে আস্তা অর্জন করতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। তারা প্রতিদিন সকাল-সন্ধ্যা স্কুল , কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন সংগঠন এর নেতাকর্মী নিয়ে এলাকার জনসাধারণের কাছে ছুটে বেড়াচ্ছেন। তাদের ভদ্র আচার ব্যবহার দেখে নেতাকর্মী সহ সাধারণ মানুষ তাকে দ্রুত আপন করে নিচ্ছে, তার জনপ্রিয়তা সাধারণ মানুষের কাছে দিন দিন বেড়ে চলছে। তারা ঈগল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটের মাঠে নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব দেখা দিয়েছে। অবাধ সুষ্ঠ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলে ঈগল মার্কার বিজয় নিশ্চিত শতভাগ আশাবাদী মনে করেন দলীয় নেতাকর্মী সহ ভোটারগণ মনে করছেন।

এ নির্বাচনে ভোটারের উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে সেনাবাহিনী, র‌্যাব, বিজিপি, পুলিশ, আনসার মোতায়েন করা হবে। ভোটারগণ ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়ীতে ফিরে জাওয়ার জন্য প্রশাসন বদ্ধপরিকর এবং ব্যাপক তৎপর রয়েছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

৯৩ শিক্ষানবিশ এএসপিকে একযোগে বদলি

একযোগে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি...

বেড়েছে উৎপাদন কিন্তু সংকটে দেশের চা-শিল্প

ব্রিটিশ আমল থেকে অর্থাৎ প্রায় ১৭০ বছর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা