সংগৃহিত
রাজনীতি

আমাদের নিরাপত্তা হুমকির মুখে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার অভিযোগ করে বলেছেন, নির্বাচনী পরিবেশ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যারা বিরোধী প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করছি তাদের উপর হামলা বেশি হচ্ছে। আমাদের নিরাপত্তা হুমকির মুখে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিভিন্ন এলাকায় প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অ্যাডভোকেট তৈমূর বলেন, শুক্রবার (২২ ডিসেম্বর) মুড়াপাড়া বাজারে আমার যে পোস্টার ছিলো সেগুলো ছিড়ে নৌকার পোস্টার টানানো হয়েছে। বারবার প্রতিকার চাচ্ছি কিন্তু আশানুরূপ প্রতিকার পাচ্ছি না। চনপাড়া বস্তিতে আমার তিনটা ছেলে মারধরের শিকার হয়েছে। আমি এসপিকে জানানোর পর ফোর্স পাঠিয়েছেন। এভাবে যদি বারবার অভিযোগ করতে হয় তাহলে নির্বাচন করবো কিভাবে?

তিনি আরও বলেন, চনপাড়ার ঘটনায় এসপি যে ভূমিকা রেখেছে আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু সার্বিকভাবে যদি নিরাপত্তা না পাই তাহলে নির্বাচন করাটা কঠিন হয়ে যাবে। প্রধানমন্ত্রী যেভাবে কথা দিয়েছেন নির্বাচন সুষ্ঠু হবে, সেটার লক্ষণ দেখছি না। দিন যতই যাচ্ছে নৌকা লোক ততই অগ্নিমূর্তি ধারণ করছে।

তৈমূর বলেন, আমি বারবার বলছি এদেশে যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে দেশটাই আন্তর্জাতিকভাবে সংকটের মধ্যে পড়বে। একটা সরকারের অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হবে। সে অবস্থায় যারা নৌকা মার্কার লোক তারা এ অবস্থার সৃষ্টি করে তবে তারা প্রধানমন্ত্রীকে সহযোগিতা করছে না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা