সংগৃহিত
রাজনীতি

বিএনপি নির্বাচন বর্জন করবে

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নির্বাচনী পথ সভায় বসুরহাটে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন যারা আগামী ৭ জানুয়ারী সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে তারা আইনের আওতায় আসবে।

তিনি আরো বলেন বিএনপির আন্দোলন ভুয়া, হরতাল অবরোধ ও ভুয়া। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অসহযোগ, বাংলার জনগণ তাদের সঙ্গে অসহযোগ করবে। বিএনপি আজকে প্ল্যান করছে, নির্বাচন বর্জন করবে, খাজনা দিবেনা, ট্যাক্স দিবেনা। তাদের কথা শুনে ঘোড়াও হাঁসে। বাংলাদেশের জনগণ তাদের এ আহ্বানে সাড়া দিবেনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, সকল প্রার্থীকে নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে

বাবা মায়ের কবর জিয়ারতের পর শুক্রবার বিকেল সোয়া ৪ টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত বসুরহাটে এক নির্বাচনি পথ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি এলাকার ভোটারদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ভয় পাবেননা। নির্বাচন করতে হবে। ৭ই জানুয়ারী ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যাবেন। বাংলাদেশ আবার ওয়ান ইলেভেনের মত অস্বাভাবিক সরকারের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার যড়যন্ত্র চলছে। যদি নির্বাচন চান দলে দলে এসে সকাল-সন্ধ্যা ভোট দিবেন। জনগণের সঙ্গে ভোটারদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মিরা থাকবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, সকল প্রার্থীকে নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে। ফাউল করলে খবর আছে। আমরা কারো জন্য তদবির করবো না। নির্বাচনে যারা বাধা দিবে তারা আইনী ব্যবস্থার মুখোমুখি হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে নেই বলে,এখানে খেলোয়াড় নেই। ১৮৯৬ জন খেলোয়াড় আছে। ফাইনাল খেলা হবে আগামী ৭ জানুয়ারি। বাংলাদেশের গণতন্ত্রকে বঁচাতে হলে সংবিধানকে বাঁচাতে হবে, বাংলাদেশের স্বাধীনতাকে বাঁচাতে হলে, আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের উন্নয়ন অর্জনকে বাঁচাতে হলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।

তিনি আরও বলেন, বিএনপির পল্টন থেকে দৌড়াতে দৌড়াতে পালিয়ে গেছে। অবরোধে কাজ হয়নি, অবরোধ ভুয়া। অবরোধে রাস্তায় জ্যাম বেড়ে গেছে। বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়েছে।

তারেক জিয়াকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, তারেক জিয়া এখন লন্ডন থেকে হাওয়া ভবনের চোরা। হাওয়া ভবনের ওই অর্থ পাচারকারী,চোরা, সেও বলে ট্যাক্স দিবেনা। সাহস থাকেতো আসো বাংলার রাজপথে মোকাবেলা কর। টেমস নদীর পাড়ে বসে লম্বা লম্বা কথা বলে। খালেদা জিয়া দন্ডিত,তার পরিবর্তে তারেক রহমান দন্ডিত। বিএনপিতে দন্ড ছাড়া কি কোন ভালো মানুষ নেই। দন্ডিত ব্যক্তি মানে দুর্নীতি গ্রস্থ। এ নেতার পেছনে কারা থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, কবিরহাট উপজেলা আওয়ামীগের সভাপতি হাজী মোহাম্মদ.ইব্রাহীম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাবেক সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী প্রমূখ।

পথ সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে এ পথ সভার আয়োজন করা হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা