সংগৃহিত
রাজনীতি

নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবো

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর-২ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা ইসলাম বলেছেন, ‘দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের রাজনৈতিক পথচলা নিত্য সঙ্গী। আপাতত রাব্বুল আলামিনের প্রতি ভরসা রেখে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।

উচ্চ আদালতে আপিল করে ফিরে পেয়েছেন প্রার্থিতা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে ঈগল প্রতিকে লড়বেন সাবেক সংসদ সদস্য আলোচিত কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী ও (৩৪৯) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম।

শুক্রবার ২২ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রত্যেকটি বরাদ্দ নেন তিনি।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সেলিনা ইসলাম। দুদকে থাকা একটি মামলার তথ্য গোপন করায় গত ৩ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

পরে গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি তিনি। অবশেষে উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পান সেলিনা ইসলাম।

সেলিনা ইসলামের স্বামী কাজী শহীদ ইসলাম পাপুল একাদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য হন। তিনি অর্থ ও মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত হলে এ আসনে বর্তমান সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন উপ-নির্বাচনে নৌকা নিয়ে জয়ী হন। এবারও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

প্রসঙ্গত, এ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদের মধ্যে নয়ন ও সেলিনা ইসলাম ছাড়াও এমপি নয়নের স্ত্রী স্বতন্ত্র হিসেবে চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনা, জাতীয় পার্টির বোরহান উদ্দিন আহমেদ মিঠু, তৃণমূল বিএনপির আবদুল্লাহ আল মাসুদ, বাংলাদেশ সুপ্রিম পার্টর জহির হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আমির হোসেন, মুক্তিজোটের ইমাম উদ্দিন সুমন, বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান দাদন গাজী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোরশেদ আলম ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শরীফুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী ফরহাদ মিয়া প্রার্থী হয়েছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা