সংগৃহিত
রাজনীতি

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই

নিজস্ব প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‌‌‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ এগিয়ে গেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই।’

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

মাহবুব-উল আলম হানিফ বলেন, আমাদের (আওয়ামী লীগ) কারণে এলাকার কারো ক্ষতি হয়েছে এরকম কেউ বলতে পারবেন না। যদি এরকম করে কেউ বলতে পারেন সেক্ষেত্রে আমি রাজনীতি থেকে চলে যাবো। রাজনীতি করার দরকার নেই। কারণ আমার রাজনীতি করার লক্ষ্যই হচ্ছে দেশের উন্নয়ন করা, জনগণের কল্যাণ করা, শান্তি প্রতিষ্ঠা করা। সেটা যদি আমি করতে না পারি, তাহলে রাজনীতি করে লাভ কি?

তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমার লক্ষ্য ছিল কুষ্টিয়ার উন্নয়ন করা ও সন্ত্রাস নির্মূল করা। সন্ত্রাস নির্মূল হয়েছে। কিছু ছিটেফোঁটা থাকলে আগামী দিনে তাও নির্মূল হয়ে যাবে।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, উন্নত কুষ্টিয়া গড়ার যে স্বপ্ন ছিল তা এখনো পরিপূর্ণ হয়নি। এখনো ৬-৭টি প্রকল্প পাইপলাইনে আছে। এগুলো বাস্তবায়ন হলে আগামী চার-পাঁচ বছরে কুষ্টিয়ার চেহারা ভিন্ন হবে। উন্নত ও আধুনিক কুষ্টিয়া গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা