ফাইল ফটো
রাজনীতি

বিএনপি রাজনৈতিক নয়, সন্ত্রাসী দল

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘বিএনপি বোধহয় বড় ভুল করলো। তারা একটা বড় দল ছিল কিন্তু ধ্বংস হয়ে যাবে। এটা খারাপ দিক। তাদের নেতৃত্বে পরিপক্বতার কারণে এমনটা হয়েছে। তারা এখন আর রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল।’

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর নয়া সড়কের প্রেসবিটারিয়ান চার্চে বড়দিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘সন্ত্রাসীরা কখনও বাংলাদেশে জয়লাভ করেনি। এরশাদ শিকদারের দলও এদেশে জয়লাভ করেনি। বাংলাদেশের জনগণ সন্ত্রাসীদের গ্রহণ করে না।’

তিনি আরও বলেন, ‘আমরা সব সময় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন পছন্দ করি। নির্বাচনে যেই প্রার্থী থাকে, আমরা আশা করি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক।

নির্বাচনে ভোটারদের সাড়া প্রসঙ্গে ড. মোমেন জানান, ‘অনেক মানুষ এসে আমার সঙ্গে দেখা করছে। তারা সবাই ভোটকেন্দ্রে যাবে। বিপুল সাড়া পাচ্ছি। কোনো সন্দেহ নেই। সবাই ৭ তারিখে ভোট দিবে। সিলেটের লোকেরা সব সময়ই ভোট দেয়। আর এবার একটু বেশি ভোট দিবে বলে আমার বিশ্বাস।’

ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, বাংলাদেশ উন্নয়ন ও বাস্তববাদী দল। ১৫ বছর যা উন্নয়ন হয়েছে তা শেখ হাসিনার কারণে হয়েছে। যেখানে যা দরকার সে কাজটুকু করে। বাংলাদেশে বেকারের সংখ্যা খুবই কম আর অন্য দেশের তুলনায় একেবারে নগণ্য। তবে কিছু শিক্ষিত বেকার রয়েছে। তাদের প্রশিক্ষিত করা হচ্ছে। আগামীতে প্রশিক্ষিত লোক বিদেশে পাঠানো হবে।

এসময় তিনি জানান, আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি-ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ নামক রাষ্ট্রটি আমাদের সবার। তাই সব শ্রেণিপেশার জনগণের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। বড়দিন উদযাপনের আনন্দ মানুষের মধ্যে যেন সত্যিকার মানবতাকে জাগ্রত করে; মহামানব যিশু যে প্রেম, শান্তি ও সম্প্রীতির শিক্ষা প্রচার করেছেন, তার যথার্থ প্রতিফলন যেন সবার জীবনে ঘটে।

এসময় সিসিক মেয়র আনোয়ারুজ্জামন চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডবোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু প্রমুখ উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা