ছবি: সংগৃহীত
রাজনীতি

ইউনূস সরকারের বিরুদ্ধে অপরাজনীতির অভিযোগ তুললেন জাহেদ উর রহমান

আমার বাঙলা ডেস্ক

ড. ইউনূস সরকার রাজনীতি করছেন না, রীতিমতো অপরাজনীতি করছেন। অথচ এ সরকারের রাজনীতিও করার কথা ছিল না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার।

এই ড. ইউনূস-ই বছর খানেক আগে এক ইন্টারভিউতে বলেছিলেন তারা ফ্যাসিলিট। এটা কোনো শাসক না। সেই ইউনূস সরকার এখন এমন অবস্থান নিচ্ছেন, যেখানে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিমণ্ডলের জন্য ঝুঁকি তৈরি করছেন।’

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আমরা খেয়াল করছি, বিএনপিকে কিছু দাবি মানানোর জন্য একটা নেক্সাস তৈরি হয়েছে।

নেক্সাস তৈরি হতেই পারে রাজনৈতিক দলগুলোর মধ্যে। জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ আরো কিছু দল। সমস্যা হচ্ছে এর সঙ্গে ঐকমত্য কমিশন এবং সরকারও জড়িয়ে পড়ছে। এটার দায় প্রধান উপদেষ্টার।’

আপার হাউসে পিআর নিয়ে বিএনপির সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, ‘বিএনপি এই সিদ্ধান্ত নিয়ে প্রচুর সমালোচিত হয়েছে। তার পরও তারা সেই সিদ্ধান্ত নিয়েছে। এখন চাপ তৈরির জন্য সরকার জামায়াতকে মাঠে নামিয়ে দিয়ে বলছে, তুমি লোয়ার হাউসে পিআর চাও, গণভোট নভেম্বরে চাও। তার পর তুমি এগুলোতে ছাড় দিলে বিএনপিকে বলা হবে নভেম্বরে না, ইলেকশনের দিনই গণভোট হবে, কিন্তু তোমাকে আপার হাউসে পিআর মেনে নিতে হবে, এমনকি সেটা নোট অব ডিসেন্ট ছাড়া।’

তিনি আরো বলেন, ‘বিএনপি যদি আপার হাউসে পিআর মেনে নেয়, সম্ভবত তখন নোট অব ডিসেন্টসহ গণভোটে যাবে।

বিএনপিকে এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু যে পদ্ধতিকে ঠ্যাক দেওয়া হচ্ছে, এটা ভয়ংকর। যে কারণে বলছি অপরাজনীতি করছে সরকার।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫,৭১২

দেশে গত সাড়ে ছয় বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

চেতনা বিক্রির রাজনীতি আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন...

দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু সিজারিয়ান অপারেশন

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার প...

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে আইন কলেজ

বাংলাদেশের প্রথম সারির আইন কলেজগুলোর অন্যতম নারায়ণগঞ্জ আইন কলেজ। তৎকালীন পূর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা