ছবি: সংগৃহীত
রাজনীতি

বাংলাদেশ স্কাউটস’র স্নিগ্ধ বিএনপির রাজনীতিতে আবার সক্রিয় !

আমার বাঙলা ডেস্ক

বিএনপির সদস্যপদ নবায়ন করেছেন জুলাই অভ্যুত্থানে পানির ফেরিওয়ালা স্কাউটার মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আর এরই মধ্যে দিয়ে অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ স্কাউটস এর উপ-প্রধান জাতীয় কমিশনারের পদে থাকা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির রাজনীতিতে সক্রিয় হলেন। যদিও তার জামায়াতে ইসলামীতেও যোগদানের গুন্জন ছিল। কিছুদিন আগে তিনি জামোয়াতের আমীর শফিকুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতাদের সাথেও সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের রাজনীতিতে ছাত্র শিবির যে কোন দলে ঢুকে পড়ার ইতিহান বিরল নয়। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের প্রকৃত রাজনৈতিক পরিচয় জানতে হয়তো আরো অপেক্ষা করতে হতে পারে বলে অনেকে মনে করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্নিগ্ধর’ সদস্যপদ নবায়নের সময় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এছাড়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু, নজরুল ইসলাম খান ও স্নিগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

গুঞ্জন রয়েছে, ঢাকা-১৮ আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে পারেন স্নিগ্ধ। এই আসনটি উত্তর সিটি কর্পোরেশনের ১,১৭,৪৩,৪৪,৪৫, ৪৬, ৪৭,৪৮,৪৯,৫০,৫১,৫২,৫৩,৫৪ ও বিমানবন্দর এলাকা (বৃহত্তর উত্তরা ৬টি থানা) নিয়ে গঠিত।

গতকাল সোমবার ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। তবে ৬৩টি আসন ফাঁকা রাখে দলটি। এরমধ্যে ঢাকা-১৮ আসনটি রয়েছে।

আমারবাঙলা/এফএইচ/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রকল্প খাতে বিশ্বব্যাংকের ১৩ হাজার কোটি টাকা আসছে

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারে...

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানায় ফের শ্রমিক বিক্ষোপ

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানায় শ্রমিক মৃত্যুর ঘটনায় ফের বিক্ষুব্ধ হয়ে উঠে...

নকআউটে মিসর

ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল করে উল্লাসে মেতে উঠেছিল ইরান। কিন্তু...

পাগলা মসজিদে টাকার বস্তা

কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি দানবাক্স ছয় মাস পর খোলা হয়েছে।...

নকআউটে মিসর

ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল করে উল্লাসে মেতে উঠেছিল ইরান। কিন্তু...

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানায় ফের শ্রমিক বিক্ষোপ

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানায় শ্রমিক মৃত্যুর ঘটনায় ফের বিক্ষুব্ধ হয়ে উঠে...

প্রকল্প খাতে বিশ্বব্যাংকের ১৩ হাজার কোটি টাকা আসছে

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারে...

মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের অস্ত্র দেওয়া হচ্ছে!

দেশের ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা