ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলকে রক্ষায় রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল থেকে ইসরায়েলের দিকে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহিনীর রণতরী। হামাসের হামলা প্রতিরোধে ইসরায়েলকে অতিরিক্ত সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ দিয়ে সহায়তা করা হবে। আগের দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল ও হামাসের তীব্র লড়াইয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটিতে। দুপক্ষেরই ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে। ইসরায়েলের দখলদারিত্ব ও ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিনের দমন-পীড়নের জেরে এই হামলা চালাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

গাজা ভূখণ্ডের যে অংশটুকু এখন পর্যন্ত টিকে আছে, ইসরায়েলের হাত থেকে এরাই রক্ষা করে আসছে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে সহায়তার প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ‘ইউএসএস জেরার্ল্ড আর. ফোর্ড’ বিমান রণতরী, একটি ক্ষেপণাস্ত্র ক্রুজার এবং চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী অঞ্চলটির উদ্দেশে রওনা হয়েছে।

মার্কিন যুদ্ধবিমানও পাঠানো হবে।’হোয়াইট হাউজ জানিয়েছে, প্রয়োজনে আগামীতে আরও সামরিক সহায়তা পাঠানো হবে ইসরায়েলকে। পরিস্থিতি কোনভাবেই যেন ইসরায়েলের শত্রুরা নিতে না পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। ইসরায়েলের দাবি, হামাসের হামলায় এখন পর্যন্ত তাদের ৭০০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। অপহরণের শিকার হয়েছে শতাধিক।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পাল্টা বিমান হামলায় ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা