ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২০০০

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২ হাজারে দাঁড়িয়েছে। ফলে গত ২ দশকের মধ্যে এটি হয়ে উঠেছে দেশটিতে আঘাত হানা অন্যতম প্রাণঘাতী ভূমিকম্প।

রোববার (৮ অক্টোবর) তালেবান প্রশাসনের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। এর আগে শনিবার (৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১ টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানে ৬.৩ মাত্রার এ ভূমিকম্প।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। এলাকাটিতে পরপর আরও ৪ টি আফটারশক আঘাত হানে। রিখটার স্কেলে সেগুলো যথাক্রমে ৫.৫, ৪.৭, ৬.৩ ও ৫.৯ মাত্রার ছিল।

আফগান তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল ওয়াহিদ রায়ান এপিকে জানিয়েছেন, হেরাতে ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রাথমিকভাবে পাওয়া তথ্যের চেয়ে অনেক বেশি।

এ সময় জরুরি সাহায্যের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রায় ৬ টি গ্রাম ধ্বংস হয়ে গেছে। এছাড়া শত শত বেসামরিক লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে, ভূমিকম্পে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছে ৫০০ জনেরও বেশি।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল, ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩২০ জন হতে পারে।

তবে বিলাল করিমি নামে এক আফগান কর্মকর্তা আজ বার্তা সংস্থা এএফপিকে জানান, দুর্ভাগ্যবশত হতাহতের সংখ্যা অনেক বেশি। মারা গেছে ১ হাজারেরও বেশি মানুষ।

অর্থাৎ প্রতিটি সূত্রই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছিল।

প্রসঙ্গত, হেরাত শহরটি ইরান সীমান্ত থেকে ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত। শহরটিকে আফগানিস্তানের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। সেখানে বসবাস করে প্রায় ১৯ লাখ মানুষ।

এর আগে চলতি বছরের জুনে দেশটির পাকতিকা প্রদেশে ৫.৯ মাত্রার এক ভূমিকম্পে প্রাণ হারান ১ হাজারের বেশি মানুষ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

অতিরিক্ত গরমে সোয়া চার লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা

অস্বাভাবিক শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিরিক্ত গরমে আগামী ছয় মাসে সারাবিশ্বে...

হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

দেশে ক্রমেই বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা