সংগৃহীত
আন্তর্জাতিক

তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছেন ৩৬৯ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

গাজা যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল গত কয়েকদিনে। সর্বশেষ তা কেটে গেছে।

রয়টার্স জানিয়েছে, গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের হাতে বন্দি তিন ইসরায়েলিকে মুক্তি দিচ্ছে শনিবার (১৫ ফেব্রুয়ারি)। এর বিনিমিয়ে ইসরায়েলের বন্দিশিবির থেকে মুক্তি পাচ্ছে ৩৬৯ জন ফিলিস্তিনি।

এর আগেই হামাস আমেরিকান-ইসরায়েলি ইয়াইর হর্ন এবং রাশিয়ান-ইসরায়েলি সাগুই দেকেল-শেন ও সাশা ত্রুফানভ নামের তিন ইসারয়েলি বন্দিকে মুক্তি ঘোষণা দেয়।

প্রথম ধাপে ছয় সপ্তাহের (৪২ দিন) যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি ভেস্তে যাওয়ার যে শঙ্কা দেখা দিয়েছিল, মিশর ও কাতারের মধ্যস্থতায় হামাস ফের তিন জিম্মিকে মুক্তি দিতে রাজি হওয়ায় তা কেটে গেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা সংলগ্ন কিবুতজ নির ওজ এলাকায় হামলা চালানোর সময় এই তিন ইসরায়েলিকে ধরে নিয়ে গিয়েছিল হামাস।

হামাস ও ইসরায়েলের পাল্টাপাল্টি হুমকিতে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিটি কেঁচে যেতে বসেছিল কয়েকদিন আগে।

ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিয়ে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে- এমন অভিযোগ তুলে হামাস আর কোনো জিম্মিকে মুক্তি না দেওয়ার হুমকি দিয়েছিল।
এর পাল্টায় ইসরায়েলও ফের যুদ্ধ শুরুর হুমকি দিয়ে রিজার্ভ সেনা তলব ও সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়।

এর আগে গত সপ্তাহে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া তিনজন জিম্মির জীর্ণশীর্ণ চেহারা এবং তাদের সঙ্গে ঘটে যাওয়া দুর্ব্যবহারের বিষয়টি প্রকাশের পর ইসরায়েলিদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। সব জিম্মিকে ফিরিয়ে আনতে সরকার যাতে যুদ্ধবিরতি চুক্তি সচল রাখে, সেই দাবিও ওঠে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে ছিটমহলটি তাদের কাছে হস্তান্তরের আহ্বান জানানোর পরও যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ট্রাম্পের প্রস্তাব ফিলিস্তিনি গোষ্ঠী এবং আরব দেশগুলো এরই মধ্যে শক্তভাবে প্রত্যাখ্যান করেছে।

শনিবারের আগে হামাস ৩৩ জন জিম্মির মধ্যে ১৬ জনকে মুক্তি দিয়েছিল, যাদের মধ্যে পাঁচজন থাই নাগরিকও ছিলে। এরপর গাজায় এখনো ৭৬ জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে প্রায় অর্ধেক জীবিত বলে মনে করা হচ্ছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা