সংগৃহীত
আন্তর্জাতিক

তিমির মুখের ভেতর থেকে বাঁচার অভিজ্ঞতা জানালেন যুবক

আমার বাঙলা ডেস্ক

চিলির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় সাগরে একটি বিশাল হাম্পব্যাক তিমি এক কায়াকারকে গিলে নেওয়ার কিছুক্ষণের মধ্যে আবার অক্ষত অবস্থায় মুখ থেকে ছুড়ে দিয়েছে। ভয়াবহ এ ঘটনাটি ধরা পড়েছে তার বাবার নৌকায় থাকা ক্যামেরায়। খবর সিএনএনের।

গত শনিবার (৮ ফেব্রুয়ারি) চিলির মেগাল্লান প্রণালীর সান এলসিদ্রো লাইটহাউজের কাছে এ ঘটনা ঘটে।

তবে ২৪ বছর বয়সী এই যুবকের কোনো ধরনের ক্ষতি হয়নি। কিন্তু একটি মুহূর্তের জন্য তার মনে হয়েছিল, তিনি মারা যাচ্ছেন।

ওই কায়াকারের নাম আদ্রিয়ান সিমানকাস। তিনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, শনিবার তিনি তার বাবার সঙ্গে কায়াকিং করতে পুন্তা আরেনাস শহরের উপকূলীয় সাগরে গিয়েছিলেন।

সাগরে কায়াকিং করার সময় একটি তিমি ভেসে ওঠে আদ্রিয়ানকে মুখের মধ্যে পুরে নেয় আর কিছুক্ষণের মধ্যেই আবার ছুড়ে বের করে দেয়।

তিনি বলেন, আমি এমন অনুভব করছিলাম যেন আমাকে উপরে তোলা হচ্ছে, কিন্তু এটি পরিষ্কারভাবে একটি ঢেউ থেকে অনেক শক্তিশালী ছিল। যখন আমি পেছনে তাকালাম, নীল ও সাদা কিছু একটা আমার মুখের খুব কাছ দিয়ে চলে যাচ্ছে অনুভব করলাম। কী হচ্ছে আমি কিছু বুঝতে পারছিলাম না। এরপর আমি নিচে চলে গেলাম আর ভাবলাম আমাকে গিলে ফেলা হয়েছে।

এই আতঙ্কজনক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার সময় আদ্রিয়ান ধরে নিয়েছিলেন, তার মৃত্যু হতে যাচ্ছে। তিনি বলেন, আমি ভেবেছিলাম আমি শেষ, আমি মরে গেছি। অদ্ভুত তিনটি সেকেন্ড ধরে আমি ওর মুখের ভেতরে ছিলাম।

ভাগ্যক্রমে তিমিটি আদ্রিয়ানকে দ্রুত মুখ থেকে ছুড়ে বের করে দেয়।

আরেকটি কায়াকে থাকা আদ্রিয়ানের বাবা এই পুরো ঘটনাটির ভিডিও করেন। তার বাবা ডেল সিমানকাস বলেন, আমি ক্যামেরা চালু করার পর আমার পেছনে সজোরে একটি ঢেউ আছড়ে পড়ার শব্দ পেলাম। আমি পেছনে ঘুরে কিছুই দেখলাম না। তখনই ভয় পেলাম যখন আদ্রিয়ানকে আর দেখলাম না। তিন সেকেন্ড পর সে হঠাৎ ছিটকে এলো কায়কটি ছাড়াই। এর এক সেকেন্ড পর কায়কটি ভেসে উঠল আর তখন আমি কিছু একটার পাখনা দেখলাম।

এ বিষয়ে বন্যপ্রাণী বিজ্ঞানী ভানেসা পিরোত্তা বলেছেন, হাম্পব্যাক তিমিটি হয়তো ওই সময় মাছ অথবা চিংড়ি খাচ্ছিল। আর তার নৌকাটি সেগুলোর মাঝে পড়ে যায়। তাকে আসলে তিমিটি গিলে খায়নি। তিনি মাঝে পড়ে যান। এই তিমি মানুষের আকার কোনো কিছু শিকার করে না। মানুষকে গ্রাস করার সক্ষমতা তাদের নেই। কারণ তিমির খাদ্যনালী সরু এবং তাদের দাঁত নেই।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা