ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর উপকূলীয় এলাকা সিউদাদ মাদেরোতে একটি গির্জার ছাদ ধসে ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ৩০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

সোমবার (২ অক্টোবর) বিবিসি জানায়, স্থানীয় সময় রোববার (১ অক্টোবর) দেশটির তামাউলিপাস প্রদেশের একটি গির্জায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওই গির্জায় প্রায় ১০০ জনের মতো মানুষ উপস্থিত ছিলেন।

মেক্সিকো পুলিশ জানিয়েছে, রোববার বিকেলে উপকূলীয় এলাকা সিউদাদ মাদেরোতে অবস্থিত সান্তা ক্রুজ গির্জার ছাদ ধসে পড়ে। তখন ভেতরে শিশুসহ কমপক্ষে ১০০ জন ছিলেন। ভেতরে এখনও শিশু আটকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ চালাচ্ছে জরুরি বিভাগ।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় সেখানে ব্যাপ্টিজম অনুষ্ঠান চলছিল। এ সময় গির্জার ছাদ ধসে পড়ার পরে ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা