সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইরানের পরমাণু স্থাপনায় হামলা করা উচিত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার পরামর্শ দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই ইসরায়েলের কাছে প্রথম অগ্রাধিকার হওয়া উচিত।

শুক্রবার (৪ অক্টোবর) নর্থ ক্যারোলিনার ফায়েটভিল শহরে এক প্রচারসভায় ট্রাম্প বলেন, তাদের (ইরান) পরমাণু স্থাপনা নিশানা করাই সবচেয়ে জরুরি। কারণ এটিই আমাদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল, তিনি ইরানের পরমাণু স্থাপনায় হামলা সমর্থন করবেন কি না। জবাবে বাইডেন বলেন, ‘না’। পাশাপাশি, জি-৭ সদস্যদের সঙ্গে আলোচনা করে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ ঠিক করার কথাও বলেন তিনি। বাইডেন বলেন, ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে, তবে সেটি অবশ্যই অনুপাতমূলক হতে হবে।

ট্রাম্প এ নীতির সমালোচনা করে বলেন, আঘাত করা উচিত পরমাণু স্থাপনায়, পরে বাকি বিষয় নিয়ে চিন্তা করা যাবে। তিনি আরও বলেন, ইসরায়েলকে যদি কিছু করতে হয়, তবে তাদের উচিত প্রথমে (ইরানের) পরমাণু স্থাপনা ধ্বংস করা।

এখানে ইরানের পরমাণু স্থাপনায় হামলা ইস্যুতে বাইডেন প্রশাসনের সঙ্গে ট্রাম্পের দৃষ্টিভঙ্গির পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে নীতি ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে উভয়ের অবস্থান যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে।

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এতে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবালিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা