সংগৃহিত
আন্তর্জাতিক

রাশিয়ায় হামলা, পুলিশসহ নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় বেশ কিছু গির্জা, সিনাগগ এবং পুলিশের গাড়িতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। দেশটির উত্তর ককেশাস প্রজাতন্ত্র দাগেস্তানে চালানো হামলায় এখন পর্যন্ত হামলাকারীসহ অন্তত ২৩ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর এএফপি, বিবিসি, আল-জাজিরা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে ১৫ জন পুলিশ কর্মকর্তা, একজন যাজক এবং একজন নিরাপত্তারক্ষী রয়েছেন। এছাড়া ছয় হামলাকারীও নিহত হয়েছে। পুলিশ অন্যান্য হামলাকারীদেরও খুঁজে বের করার চেষ্টা করছে।

হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি। দাগেস্তানে এর আগেও জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার (২৩ জুন) দুটি গির্জা এবং দুটি সিনাগগে হামলা চালানো হয়েছে। দাগেস্তানের বৃহত্তম শহর মাখাচকালা শহরে একটি অর্থোডক্স গির্জায় হামলার ঘটনায় এক যাজক নিহত হয়েছেন।

দাগেস্তানের রিপাবলিকান নেতা সেরগেই মেলিকভ জানিয়েছেন, হামলার ঘটনায় ১৫ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

সামাজিক মাধ্যমে পোস্ট করা বেশ কিছু ফুটেজে দেখা গেছে কালো পোশাক পরা বেশ কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়িতে গুলি করছে। এরপরেই জরুরি পরিষেবার বেশ কয়েকটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।

প্রাচীন ইহুদি সম্প্রদায়ের এলাকা হিসেবে পরিচিত ডেরবান্টে বন্দুকধারীরা একটি সিনাগগ এবং গির্জায় হামলা চালায়। এরপরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এছাড়া সার্গোকাল গ্রামে পুলিশের একটি গাড়িতে হামলা চালানো হয়। মাখাচকালার কাছে সার্গোকালিনস্কি জেলার প্রধান মাগোমেদ ওমারভকে সম্প্রতি আটক করে পুলিশ। রোববারের হামলার ঘটনায় মাগোমেদ ওমারভের দুই ছেলের সম্পৃক্ততা রয়েছে বলে খবর পাওয়া গেছে।

রাশিয়ার অন্যতম দরিদ্র এলাকা হিসেবে পরিচিত মুসলিম প্রধান দাগেস্তান। ২০০৭ থেকে ২০১৭ সালের মধ্যে ককেশাস এমিরেট নামের একটি জিহাদি সংগঠন এবং পরবর্তীতে ককেশাসের ইসলামিক এমিরেট দাগেস্তান এবং প্রতিবেশী রাশিয়ান চেচনিয়া প্রজাতন্ত্র, ইঙ্গুশেটিয়া এবং কাবারডিনো-বালকারিয়াতে হামলা চালায়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা