সংগৃহিত
আন্তর্জাতিক

মুদ্রাস্ফীতি, মাংস খাওয়া কমিয়েছে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক: কাবাবের দোকান, বিস্তীর্ণ গবাদি পশুর খামার এবং আসাডো বারবিকিউর জন্য বিখ্যাত আর্জেন্টাইনরা আগের চেয়ে কম গরুর মাংস খাচ্ছেন। তিন অঙ্কের মুদ্রাস্ফীতি এবং মন্দার কারণে চলতি বছর কোমরের বেল্ট শক্ত করতে বাধ্য হয়েছেন তারা।

চলতি বছর দক্ষিণ আমেরিকার দেশটিতে গরুর মাংসের ব্যবহার প্রায় ১৬ শতাংশ কমে গেছে। অথচ দেশটিতে গরুর মাংস সবসময়ই সামাজিক অনুষ্ঠানের একটি অপরিহার্য অংশ ছিল।

আর্জেন্টিনার অনেক বাড়ির ভেতরে মাংস পোড়ানোর জন্য আলাদা জায়গা রয়েছে। এখানে পারিবারিক অনুষ্ঠানে সদস্যরা জমায়েত হন। রাজধানী বুয়েনস আয়ার্সের আশেপাশের রাস্তায় কাবাবের দোকানের কোনো অভাব নেই। গরুর মাংসের স্বাদ নিতে এসব দোকানে ভিড় লেগেই থাকে। এমনকি আন্দোলন-বিক্ষোভকালেও ভিড়ের চিত্রটা প্রায় একইরকম থাকে।

অবসরপ্রাপ্ত কর্মকর্তা ক্লডিয়া সান মার্টিন রয়টার্সকে বলেছেন, ‘গরুর মাংস আর্জেন্টিনার খাদ্যের একটি অবিচ্ছেদ্য অংশ, এটা যেন ইতালীয়দের জন্য পাস্তা বাদ দেওয়া হয়েছে।

কসাইয়ের দোকানে লাইনে অপেক্ষারত মার্টিন জানান, তিনি অন্যান্য পণ্য কেনা কমিয়ে দিতে রাজী, তবে গরুর মাংস নয়।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আর্জেন্টাইনরা এমন কঠিন সময়ে যেকোনো কিছুকে বাদ দিতে পারে। কিন্তু আমরা মাংস ছাড়া থাকতে পারি না।’

এরপরও সর্বশেষ তথ্য অনুযায়ী, আর্জেন্টাইনরা এই বছর প্রতি বছর প্রায় ৪৪ কেজি করে গরুর মাংস খাচ্ছে। গত বছর এই হার ছিল ৫২ কেজি। ১৯৫০ এর দশকে বছরে প্রায় ১০০ কেজি মাংস খেতো আর্জেন্টাইনরা।

চলতি বছর আর্জেন্টিনায় মূল্যস্ফীতির হার ৩০০ শতাংশ। দেশটির স্থবির অর্থনীতি সচল করতে উদারপন্থী প্রেসিডেন্ট জাভিয়ের মিলি কঠোর কৃচ্ছতার ব্যবস্থা নিয়েছেন। দেশটিতে দারিদ্র্য বেড়েছে, প্রধান শহরগুলোতে আরও বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে। অনেক পরিবার প্রধান খাবারের ব্যবহার কমিয়েছে, মাংস, দুধ এবং সবজির মতো আইটেম তারা বাদ দিয়েছেন।

স্থানীয় মাংস চেম্বার সিআইসিসিআরএ-এর সভাপতি মিগুয়েল শিয়ারিটি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নাজুক। ভোক্তারা শুধু তাদের মানিব্যাগের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিচ্ছেন। মানুষের ক্রয়ক্ষমতা প্রতি মাসে দুর্বল হয়ে যাচ্ছে।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা