সংগৃহিত
আন্তর্জাতিক

কঙ্গোতে মিলিশিয়াদের হামলায় নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ইতুরি প্রদেশের একটি গ্রামে মিলিশিয়াদের হামলায় নিহতের সংখ্যা রোববার বেড়ে ২৫ জনে পৌঁছেছে।

ইতুরির বুনিয়া শহর থেকে ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে গালায়ি গ্রামে গত শনিবার মিলিশিয়া গোষ্ঠী কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য কঙ্গো (সিওডিইসিও) এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। দেশটির একটি সরকারি সূত্র এবং জাতিসংঘের একটি নথির বরাত দিয়েছে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় এক গ্রাম প্রধান ও সুশীল সমাজের নেতা ভাইটাল টুংগুলো রয়টার্সকে জানান, শনিবার ১০ জনের মৃতদেহ পাওয়ার পর রোববার আরও ১৫ জনের মৃতদেহ পাওয়া গেছে।

ইটুরি প্রদেশের গভর্নরের মুখপাত্র জুলেস এনগোঙ্গো বলেন, ‘সমস্ত খুনিদের ন্যায়বিচারের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।’

মার্চ মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে জাতিসংঘের যৌথ মানবাধিকার কার্যালয় (ইউএনজেএইচআরও) বলেছে, চলতি বছরের শুরু থেকেই সিওডিইসিও তাদের হামলার সংখ্যা বাড়িয়েছে। এতে ইতুরিতে মানবাধিকার পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে।

মার্চ মাসে প্রকাশিত জাতিসংঘের পিককিপিং মিশনের একটি প্রতিবেদন অনুসারে, কঙ্গোর পূর্বাঞ্চলে বেশিরভাগ বেসামরিক হত্যাকাণ্ডের জন্য আরও দুটি মিলিশিয়া গ্রুপ কোডেকো এবং অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) দায়ী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা