সংগৃহিত
আন্তর্জাতিক
আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় স্থানান্তর

নিম্নকক্ষে বিল পাস, অনিশ্চয়তায় সুনাক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর প্রকল্পটি সর্বোচ্চ আদালত খারিজ করে দিলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক দমে যাননি। আশ্রয়প্রার্থীদের আফ্রিকার দেশটিতে পাঠাতে নতুন বিল নিয়ে পার্লামেন্টে গেছেন তিনি। নিজ দলের রক্ষণশীল আইনপ্রণেতাদেরও বাধার মুখে পড়েও বিলটি শেষ পর্যন্ত হাউস অব কমনসে পাস হয়েছে। কিন্তু তাতেও অনিশ্চয়তা কাটেনি। সুনাক সরকারের বিতর্কিত প্রকল্পটিকে আলোর মুখ দেখাতে হলে আরও কিছু বাধা কাটাতে হবে।

ঘণ্টার পর ঘণ্টা বিতর্কের পর যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ, অর্থাৎ হাউস অব কমনসে পাস হয়েছে ‘সেফটি অব রুয়ান্ডা বিল’। সরকারের আনা এই বিলের পক্ষে ভোট পড়েছে ৩২০টি, বিপক্ষে ২৭৬টি।

বিলটির মূল উদ্দেশ্য হচ্ছে, ব্রিটিশ সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে সরকারের নীতি বাস্তবায়ন করা। কারণ, দেশটির সর্বোচ্চ আদালত গত নভেম্বরে আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর নীতিকে বেআইনি ঘোষণা করেছিলেন।

বিলটি এখন পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে অনুমোদনের জন্য পাঠানো হবে। কিন্তু সেখানে সুনাকের সংখ্যাগরিষ্ঠতার কোনো বিষয় নেই। উচ্চকক্ষ বিলটির বিরোধিতাও করতে পারে। কারণ সমালোচকেরা বলছেন, এই বিল পাস হলে যুক্তরাজ্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে।

এ অবস্থায় বিলটি সংশোধনের চেষ্টা করতে পারে লর্ডস। এর মানে হলো, পার্লামেন্টের দুই কক্ষের মধ্যে তর্ক-বিতর্কের মধ্য দিয়ে একটি সিদ্ধান্তে আসা। যুক্তরাজ্যের পার্লামেন্টে এটি ‘পিং পং’ নামে পরিচিত।

সাধারণত, উচ্চকক্ষের সহকর্মীরা নিম্নকক্ষের নির্বাচিত প্রতিনিধিদের ইচ্ছার বিপক্ষে দাঁড়ান না। ‘স্যালিসবারি ডকট্রিন’ অনুসারে, সরকারি দলের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা কোনো পদক্ষেপের বিপক্ষে অবস্থান নিতে চায় না উচ্চকক্ষ।

কিন্তু রুয়ান্ডা প্রকল্পটি রক্ষণশীলদের ২০১৯ সালের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত ছিল না। ফলে বিলটি পাসের ক্ষেত্রে বিরোধিতা করতে বা আপত্তি জানাতে কোনো বাধা নেই উচ্চকক্ষের প্রতিনিধিদের।

এমন পরিস্থিতিতে আইনটি এক বছর পিছিয়ে যেতে পারে। যার অর্থ- পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এটি পাস করার আর সুযোগ থাকবে না সুনাক সরকারের হাতে।

হাউস অব লর্ডসের একটি কমিটি আন্তর্জাতিক চুক্তিগুলো যাচাই করে জানিয়েছে, ব্রিটিশ সরকার এবং রুয়ান্ডার চুক্তিটি অনুমোদন দেওয়া উচিত নয়।

কমিটি জানিয়েছে, আশ্রয়প্রার্থীদের যদি নিজ দেশে ফেরত পাঠানো হয়, সেখানে তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। এছাড়া, চুক্তিটিতে আশ্রয়প্রার্থীদের জন্য যথাযথ সুরক্ষার অভাব রয়েছে বলেও উল্লেখ করেছেন তারা। সূত্র: ইনফোমাইগ্রেন্টস

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা