সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানের নিরাপত্তা নিয়ে আপস নয়

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তার জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে আপস করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। একইসঙ্গে পাকিস্তান সকল রাষ্ট্রের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে বলেও জানিয়েছেন তিনি।

প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে সৃষ্ট নজিরবিহীন উত্তেজনা ও পরস্পরের ভূখণ্ডে পাল্টাপাল্টি হামলার পর প্রেসিডেন্ট আলভি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বৃহস্পতিবার বলেছেন- তার দেশ সমস্ত রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণরূপে সম্মান করে এবং অন্যান্য দেশের কাছ থেকেও এটি আশা করে। এর আগে প্রতিবেশী দেশ ইরানের হামলার পরে ইরানের অভ্যন্তরেও একইভাবে ‘সন্ত্রাসী আস্তানায়’ সামরিক হামলা চালায় পাকিস্তান।

হামলার পর ‘বেসামরিক হতাহতের ঘটনা এড়িয়ে’ কেবল ‘সন্ত্রাসী আস্তানাগুলোকে’ লক্ষ্যবস্তু করার জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন প্রেসিডেন্ট আলভি। তিনি বলেন, ‘পাকিস্তান তার জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে আপস করবে না এবং তার ভূখণ্ড রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।’

পরমাণু শক্তিধর এই দেশটির প্রেসিডেন্ট সন্ত্রাসবাদকে একটি অভিন্ন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে এটি নির্মূলের জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার প্রয়োজন’ বলেও অভিহিত করেন।

আলভি বলেন, ‘পাকিস্তান সমস্ত রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করার জন্য অন্যান্য দেশের কাছ থেকেও একই আচরণ প্রত্যাশা করে। পাকিস্তান ও ইরান ভাতৃপ্রতিম দেশ এবং উভয় দেশের মধ্যে আলোচনা এবং পারস্পরিক পরামর্শের মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করতে হবে।’

পাকিস্তান বলেছে, তারা ইরানের সিস্তান-বেলুচেস্তান প্রদেশে সন্ত্রাসী আস্তানাগুলোতে ‘অত্যন্ত সমন্বিত এবং বিশেষ লক্ষ্যবস্তুতে নির্ভুল সামরিক হামলা’ চালিয়েছে, এতে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।

এর আগে গত মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় বেলুচিস্তানে দুই শিশু নিহত ও আরও কয়েকজন আহত হন বলে পাকিস্তানি কর্তৃপক্ষ জানায়।

এর জেরে পাকিস্তান ইরান থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় এবং তেহরানের সাথে উচ্চ পর্যায়ের সফরও স্থগিত করে। এছাড়া হামলার সেই ঘটনার পর ইসলামাবাদে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারও করে পাকিস্তান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা