সংগৃহীত
আন্তর্জাতিক

পিটিআই’র নতুন চেয়ারম্যান গহর খান

আন্তর্জাতিক ডেস্ক: ব্যারিস্টার গহর আলী খান পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে ইমরান খান তাকে দলের চেয়ারম্যান পদে মনোনয়ন দেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেশ কয়েকটি মামলায় এই মুহূর্তে কারাগারে বন্দি রয়েছেন।

পিটিআইয়ের প্রধান নির্বাচন কমিশনার নিয়াজুল্লাহ নিয়াজি ফলাফল ঘোষণা করে বলেছেন, শনিবার অনুষ্ঠিত আন্তঃদলীয় নির্বাচনের পর ব্যারিস্টার গহর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নিয়াজি বলেন, উমর আইয়ুব খান পিটিআই-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং আলী আমিন গন্ডাপুর ও ড. ইয়াসমিন রশিদ যথাক্রমে খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের প্রাদেশিক সভাপতি নির্বাচিত হয়েছেন।

এর আগে ৩০ নভেম্বর পাকিস্তানের নির্বাচন কমিশনের আদেশে বলা হয়, আগামী দুই সপ্তাহের মধ্যে দলের নতুন চেয়ারম্যান নির্ধারণ করতে হবে। পিটিআই নেতা সিনেটর আলি জাফর জানিয়েছিলেন, দলের চেয়ারম্যান নির্বাচনে ইমরান খান অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে তিনি তার আইনজীবী ব্যারিস্টার গহর আলী খানকে মনোনীত করেছেন।

পাকিস্তানের আইন অনুযায়ী, তোশাখানা মামলা বা উপহার হিসেবে পাওয়া রাষ্ট্রীয় সম্পদ বিক্রির মামলায় গ্রেফতার হওয়া ইমরান খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বা দলীয় পদে থাকতে পারবেন না।

আইনজীবী শের আফজাল মারওয়াত বলেছিলেন, আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে তিনি দেখা করেছেন। সেখানে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে দলের নেতৃত্বের বিষয়টিও ছিল।

পিটিআই নেতা সিনেটর আলি জাফর বলেছেন, চেয়ারম্যান হিসেবে না থাকলেও দলের প্রধান নেতা হিসেবেই থাকবেন ইমরান খান। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে এমন একজনকে চাইছিলেন ইমরান খান, দলে যার স্থায়ী পদ নেই। সূত্র: জিও নিউজ

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং কিশো...

নেপাল ভ্রমণে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

নেপালে টানা ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায়...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা