সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরাইলকে পালটা জবাব দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক    

ইসরাইলকে পালটা জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল ইরান। তেল আবিবের বিমান হামলার জবাবে গত কয়েক ঘণ্টায় সেখানে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে তেহরান।

শুক্রবার (১৩ জুন) এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের প্রধান সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। খবর এপির।

তিনি বলেন, ‌‘গত কয়েক ঘণ্টায় ইসরাইলের দিকে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান। তাদের সব প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য কাজ করছে তেহরান।’

এর আগে শুক্রবার (১৩ জুন) ভোরে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরাইল হামলা চালিয়েছে। ইসরাইল এ হামলাকে ‘রাইজিং লায়ন’ নাম দিয়েছে। ইরানের কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর পর পালটা হামলার আশঙ্কায় সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়।

হামলার পরপরই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রেকর্ড করা এক ভিডিও বার্তায় জানান, ‘আমরা ইসরাইলের ইতিহাসের একটি নির্ণায়ক মুহূর্তে আছি।’

তিনি আরও বলেন, ‌‘ইসরাইল একটি অভিযানে ইরানের পারমাণবিক বোমা নির্মাণে যুক্ত বিজ্ঞানী, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং নাতাঞ্জের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এই অভিযান আরও কয়েক দিন চলবে।’

নাতাঞ্জ শহরের এক প্রত্যক্ষদর্শী জানান, ওই স্থাপনার কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ’

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, তেহরানে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানান, ইরানের ‘ডজনখানেক’ পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ এক বিবৃতিতে বলেন, ‘ইসরাইলের পক্ষ থেকে ইরানের ওপর পূর্ব প্রতিরোধমূলক হামলার পর, ইসরাইল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা অবধারিত।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইসরাইল এককভাবে এ হামলা চালিয়েছে। কারণ তারা (ইসরাইল) মনে করে এই হামলা তাদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ছিল।

এক বিবৃতিতে রুবিও আরও বলেন, ‘আজ রাতেই ইসরাইল একতরফাভাবে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। আমরা এই হামলায় জড়িত নই এবং আমাদের শীর্ষ অগ্রাধিকার হলো অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা।’

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সঙ্গীর নাক ডাকার কারণে হতে পারে স্বাস্থ্যঝুঁকি

ঘুমের সময় পাশে থাকা সঙ্গীর নাক ডাকার কারণে বারবার ঘুম ভেঙে গেলে শুধু রাতের বি...

ইয়ামালকে সাবেক বার্সা তারকার সতর্কবার্তা

আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন...

৮৪ বছর বয়সে অমিতাভের আক্ষেপ

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ক্যারিয়ার প্রায় ছয় দশকের। অভিনয় দিয়ে...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা