সংগৃহিত
স্বাস্থ্য

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানো হবে

নিজস্ব প্রতিবেদক: পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবি যৌক্তিক জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, খুব শিগগিরই তাদের এ সমস্যার সমাধান করা হবে।

বুধবার (২৭ মার্চ) রাতে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানিয়ে বলেন, তাদের এটা খুবই যৌক্তিক দাবি। সুতরাং পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়াতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের সমস্যাটা শোনার পর থেকে সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। যত দ্রুত সম্ভব এটি সমাধান করতে চাই। এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে। তাই, প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবো।

দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যে দাবিটি প্রসঙ্গে জেনেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি এলাম মাত্র দুই মাস। এসেই সংকটের বিষয়টি জানতে পারলাম। এর আগে জানতাম না। এ নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি মাত্র তিনদিন। এ নিয়ে আজ (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো।

ভাতা বাড়ানোসহ চার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। বিষয়টির সুরাহায় বৃহস্পতিবার (২৮ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের আমন্ত্রণ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা